অর্থকষ্টে ভুগছেন অভিনেত্রী নুপুর অলংকার, পাশে দাঁড়ালেন রেনুকা

মুম্বই: করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন শুরু হয়েছিল। আর তার জন্যই বন্ধ ছিল বিনোদন জগতের শুটিং। শুটিং বন্ধ হওয়ায় আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়েছে অনেক শিল্পী থেকে কলাকুশলীদের। আর এঁদের মধ্যে রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নুপুর। অলংকার। ‘দিয়া অর বাতি হাম’ ধারাবাহিকের জন্য জনপ্রিয় নুপুর। অবশেষে নুপুরের এই অর্থকষ্টের খবর পেয়ে তাঁর সাহায্যে এগিয়ে এলেন আরও এক জনপ্রিয় অভিনেত্রী রেনুকা সাহানে।

রেনুকা তার নিজস্ব ফেসবুকে একটি পোষ্ট লিখেছেন, “আমার প্রিয় বান্ধবী ও অভিনেত্রী নুপুর অলংকার খুবই আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন কারণ সমস্ত টাকা টিএমসি ব্যাংকে আটকে রয়েছে। অভিনয় ও আনুষঙ্গিক কিছু কাজ করে নুপুর যা রোজগার করে তা দিয়েই নিজের অসুস্থ মায়ের চিকিৎসা করিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু লকডাউন চলায় সেই কাজ থেমে গিয়েছিল। ওর মাকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন যার জন্য অর্থের দরকার। “

নূপুরের মাকে যাতে হাসপাতালে ভর্তি করা যায় তার জন্য মানুষের কাছে অর্থ সাহায্য চেয়েছেন রেনুকা। পোষ্টের মাধ্যমে ব্যাংক ডিটেলস দিয়ে সাহায্য চেয়েছেন তিনি। রেনুকা এও বলেন যে নুপুরের অবস্থা খুব খারাপ হলে তবেই তিনি সাহায্যের আবেদন করেন। তাই এখন পরিস্থিতি খারাপ বলেই সাহায্য চাইতে বাধ্য হচ্ছেন।

নুপুর অলঙ্কার ‘দিয়া অর বাতি হাম’ সহ বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করার জন্য মানুষের কাছে পরিচিত।

The post অর্থকষ্টে ভুগছেন অভিনেত্রী নুপুর অলংকার, পাশে দাঁড়ালেন রেনুকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XSgOOA
إرسال تعليق (0)
أحدث أقدم