ভোপাল: এক সঙ্গে করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁরা। একসাথেই সুস্থ হলেন। জীবন যুদ্ধে জয়ী হয়ে ফের বিয়ের পিঁড়িতে বসলেন ষাটোর্দ্ধ এক দম্পতি। করোনাকে হারিয়ে জীবন ফিরে পেয়ে বাকি জীবনটা একসাথে কাটাবার অঙ্গীকার নিয়েই বিয়ে করলেন তাঁরা।+
মধ্যপ্রদেশের দামোহ অভিনব এই বিয়ের সাক্ষী থাকল। একে অপরের গলায় মালা পড়িয়ে দুজন দুজনকে জীবনসঙ্গী করে নিলেন আরও একবার। এযেন দ্বিতীয় জীবন শুরু করা, বলছেন এই দম্পতি। ৬২ বছরের কনে বলছেন একসাথে জীবন কাটাবার স্বপ্ন যেন কখনও আমাদের থেমে না যায়, সেই প্রার্থনা করি সবসময়।
গত মাসেই গুরুগ্রাম থেকে দামোহের রসিলপুর গ্রামে ফিরেছিলেন এই দম্পতি। সঙ্গে ছিলেন আরও ২০ জন। ১৯ মে ওই মহিলা প্রথমে করোনা আক্রান্ত হন। তাঁর পরিবারের প্রত্যেককে করোনা টেস্ট করা হয়। ১৩ জন আক্রান্ত ধরা পড়েন। এর মধ্যে তাঁর স্বামীও ছিলেন।
দামোহ হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। পরিবারের দশ জন সদস্যকে আগেই ছেড়ে দেওয়া হয়েছিল। দোসরা জুন মুক্তি পেলেন ওই দম্পতি। ছাড়া পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ফুল মালা দিয়ে সংবর্ধনা দেন। এক হাসপাতাল কর্মী তাঁদের হাতে ধরিয়ে দেন ফুলের মালা। সেই দিয়েই মালাবদল সারেন তাঁরা।
এদিকে, শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৯৮৫১ জন। মৃত্যু হয়েছে ২৭৩ জনের। শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত ও মৃত্যু বাড়ার ফলে দেশে এখন পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৩৪৮ এ। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ৭৭০। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১ লক্ষ ৯ হাজার ৪৬২ জন। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ১০ হাজার ৯৬০ টি। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এখবর মিলেছে।
দেশের মধ্যে সর্বাধিক করোনা সংক্রামিত রাজ্য মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত প্রায় ৭৭ হাজার। মৃত্যু হয়েছে ২ হাজার ৫০০ জনের বেশি। এরপরেই তালিকায় নাম তামিলনাড়ূর। সেখানে মোট আক্রান্ত ২৫ হাজার ছাড়িয়েছে, মৃত ২০০ জনের বেশি।
আক্রান্তের বিচারে দিল্লি রয়েছে তৃতীয় নম্বরে সেখানে আক্রান্ত প্রায় ২৩ হাজার মানুষ। মৃত্যুতে তামিলনাড়ুতে টেক্কা দিয়ে এখানে সংখ্যাটা ৬০০ পার করে ফেলেছে। চতুর্থ হিসেবে রয়েছে গুজরাত ও পঞ্চম স্থানে নাম রয়েছে রাজস্থানের।
The post একই সঙ্গে আক্রান্ত আবার একই সঙ্গে সুস্থ, করোনা জয়ে ফের বিয়ে দম্পতির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2A6lmYE