কলকাতা: ওয়েব দুনিয়ায় ক্রাইম থ্রিলার নিয়ে বেশ কিছু কাজ হয়েছে বিগত কয়েকদিনে। বলা ভালো ওয়েব সিরিজ প্রেমীদের অন্যতম প্রিয় জ্যঁর এটি। এবার বাংলায় ক্রাইম থ্রিলার নিয়ে আরও একটি ওয়েব সিরিজ নিয়ে
আসছে জিফাইভ। সিরিজের নাম লালবাজার। ওয়েব সিরিজের পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। সিরিজের নাম শুনেই বোঝা যায়, একেবারে কলকাতা শহরের প্রেক্ষাপটে গল্প। শহরের বুকেই পরপর খুন, অপরাধ ঘটে যাবে। সেই অপরাধের জগতে সমাধান সূত্র খুঁজে বের করতে নামবেন পাঁচ তদন্তকারী আধিকারিক।
জি ফাইভে ১৯ জুন থেকে এই ওয়েব সিরিজ স্ট্রিমিং শুরু হবে। লালবাজার বাংলা ও হিন্দি দুই ভাষাতেই দেখা যাবে। এই সিরিজের প্রধান চরিত্র গুলিতে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, কৌশিক
সেন,সৌরসেনী মৈত্র, বিদীপিতা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা-সহ টলিউডের আরও অভিনেতারা। বলিউডের অভিনেত্রী ঋষিতা ভাটও অভিনয় করেছেন সিরিজে। শহরের বুকে কেন এক যৌনকর্মীকে খুন করা হল এবং তার সঙ্গে কী ভাবে মাফিয়া জগতের যোগসূত্র আছে তার তদন্ত করবে আধিকারিকরা। সিরিজের চিত্রনাট্য় রঙ্গন চক্রবর্তীর।
এই ওয়েবসিরিজটি ২০২০-র প্রথম দিকেরই স্ট্রিমিং হওয়ার কথা ছিল। কিন্তু কিছু সমস্যার জন্য তা আটকে ছিল। গত বছর বড় পর্দায় মুক্তি পেয়েছিল সায়ন্তন ঘোষালের পরিচালনায় ছবি সাগরদ্বীপে যকের ধন। ছবিটি দর্শকমহলে যথেষ্ট প্রশংসা পায়।
The post কলকাতায় পরপর অপরাধের সমাধান করবেন কারা, আসছে ওয়েব সিরিজ ‘লালবাজার’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2MAKoBY