‘বিনামূল্যে আরও ৩ মাস রেশন দিন’, মোদীকে চিঠি সোনিয়ার

নয়াদিল্লি: মারণ করোনার গ্রাসে গোটা দেশ। এই পরিস্থিতিতে ধুঁকছে দেশের অর্থ-ব্যবস্থা। আরও ৩ মাস বিনামূল্যে রেশন সরবরাহের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর। আরও ৩ মাস বিনা মূল্যে রেশন দেওয়ার অনুরোধের পাশাপাশি যাঁদের রেশনকার্ড নেই অস্থায়ীভাবে তাঁদেরও রেশনকার্ড বিলির ব্যাপারেও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন কংগ্রেসনেত্রী।

করোনা মোকাবিলায় একটানা লকডাউনের জেরে ধুঁকছে দেশের অর্থনীতি। একটানা কয়েকমাস বন্ধ ছিল সরকারি-বেসরকারি অফিস, কারখানা-সহ নানা শিল্প প্রতিষ্ঠান।

একটানা লকডাউনে কাজ হারিয়েছেন বহু মানুষ। এখন অনেকের হাতেই কাজ নেই। একাধিক প্রতিষ্ঠান বা অন্য কাজে কর্মী ছাঁটাই উদ্বেগ আরও বাড়িয়েছে। লকডাউনের জেরে ভীষণভাবে সমস্যার মুখে পড়েছেন ভিনরাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা।

লকডাউনের জেরে ভিনরাজ্য থেকে ফিরে এসে বেজায় বিপাকে পড়েছেন পরিযায়ীদের একটি বড় অংশ। এলাকায় কাজ পাচ্ছেন না তাঁরা।

অনেকেই আবারও ভিনরকাজ্যে কাজে যাওয়ার চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। চিঠিতে আরও ৩ মাস কেন্দ্রীয় সরকারকে বিনামূল্যে রেশনে দেওয়ার অনুরোধ জানিয়েছেন কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধী।

করোনা সংকটে ইতিমধ্যেই গরিব কল্যাণ যোজনা প্রকল্প ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত লকডাউনের জেরে সমস্যা পড়া গরিব মানুষকে সুবিধা দিতেই কেন্দ্রের এই উদ্যোগ।

যদিও কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে সামিল করা হয়নি বাংলাকে। যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল থেকে শুরু করে বিরোধী বাম-কংগ্রেস।

The post ‘বিনামূল্যে আরও ৩ মাস রেশন দিন’, মোদীকে চিঠি সোনিয়ার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NyYUux
إرسال تعليق (0)
أحدث أقدم