করোনা আবহে এবার বাড়ি বসেই রথ দেখতে পাবেন কলকাতাবাসী

কলকাতা: কলকাতায় হবে ইস্কনের রথযাত্রা। কিন্তু তা পালন হবে অন্তঃপুরেই। বাড়ি বসে ফেসবুকের মাধ্যমে তা লাইভ দেখতে পারবেন ভক্তরা। অর্থাৎ এবছর রথযাত্রা কলকাতাবাসীর কাটতে চলেছে ঘরে বসেই।

অন্যদিকে মঙ্গলবার রথযাত্রায় ছুটি পেয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা। যা কিনা এই প্রথমবার। এর আগে কখনও রথযাত্রায় ছুটি দেওয়া হয়নি।

কলকাতা পুরসভার কেবলমাত্র জরুরি বিভাগের কর্মী ছাড়া ছুটি দেওয়া হয়েছে সরকারি পোষিত সংস্থা ও স্কুলগুলিকে। তবে স্কুল অবশ্য করোনার জেরে ছুটিই আছে।

রথযাত্রায় ছুটি দেওয়া হলেও এবার রথযাত্রায় উৎসব করতে পারবে না কলকাতাবাসী। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রভুর উপাসনা করুন, তবে তা করতে হবে ভিড় এড়িয়ে ও সামাজিক দূরত্ব বজায় রেখে।

অন্যদিকে দেশবাসীকে রথের শুভেচ্ছা জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় মোদী বলেন, “আমি প্রার্থনা করি শ্রদ্ধা ও নিষ্ঠার দ্বারা ভরা এই যাত্রা দেশবাসীর জীবনে যেন সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য এবং স্বাস্থ্য নিয়ে আসে।”

উল্লেখ্য, দীর্ঘ টালবাহনার পরে সোমবার পুরীতে রথের অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট। শর্ত সাপেক্ষে রথযাত্রার অনুমোদন দেওয়া হয়। এরপরই পুরী বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

The post করোনা আবহে এবার বাড়ি বসেই রথ দেখতে পাবেন কলকাতাবাসী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fMh4Vw
إرسال تعليق (0)
أحدث أقدم