বিপরীতমুখী দুই প্রান্ত, বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ

স্টাফ রিপোর্টার, কলকাতা : প্রচণ্ড বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। পাহাড় থেকে ডুয়ার্স সর্বত্র বিপুল পরিমান বৃষ্টি চলছে। হাওয়া অফিস জানাচ্ছে এমন বৃষ্টি এখন চলবে। সম্পূর্ণ উলটো পরিস্থিতি দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি হচ্ছে না। দিনের শেষে বাড়ছে গরম। কলকাতা থেকে কাকদ্বীপ , মেদিনীপুর টু শ্রীনিকেতন। একই পরিস্থিতি বিরাজমান দক্ষিণবঙ্গ জুড়ে।

বৃষ্টির নিরিখে উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে মালদহে। বৃষ্টির পরিমান ১০৭.১ মিলিমিটার। কোচবিহারে ৮০.০, জলপাইগুড়িতে ২৩.৩, শিলিগুড়িতে ২৪.০, দার্জিলিং-এ ১৪.০ ও কালিম্পঙে ১১.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেখানে দক্ষিণবঙ্গে ঠিকঠাক বৃষ্টি হয়েছে বাঁকুড়া (৪.০ মিলিমিটার) ও বর্ধমানে (১৪.০ মিলিমিটার)। গড় তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াস। একই অবস্থা কলকাতার। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ছিল। অর্থাৎ আজ সকালে পারদ চড়েছে ৩.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৭ শতাংশ , সর্বনিম্ন ৬০ শতাংশ। বৃষ্টি হয়নি। আজও অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৭ থেকে সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃষ্টি হয়নি। বর্ষার মরসুম কাছাকাছি, তাই বৃষ্টি না হলেই বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিকে শনিবার দমদমের তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ১.১ মিলিমিটার। সল্টলেকের তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

চলতি সপ্তাহে বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম ছিল। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃষ্টি হয়েছিল ৪.২ মিলিমিটার। এতেই পারদ কিছুটা নীচে নেমেছিল। কলকাতায় ৪১ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও দেয়। তবে তা কালবৈশাখীর শর্ত পূরণ করেনি।ওইদিন দমদমে বৃষ্টি হয়েছিল ৬.৪ মিলিমিটার। সল্টলেকে বৃষ্টি হয়েছিল ৮.৮ মিলিমিটার।

প্রসঙ্গত , চলতি সপ্তাহে মঙ্গলবার থেকেই দক্ষিনবঙ্গবাসীকে ভোগাচ্ছে অর্দ্রতাজনিত গরম এবং সূর্যের প্রখর রোদ। বিকেল হতেই আবহাওয়া বদল হচ্ছে। কখনও অল্প বিস্তর বৃষ্টিও হচ্ছে।

The post বিপরীতমুখী দুই প্রান্ত, বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Y64uJp
إرسال تعليق (0)
أحدث أقدم