মুম্বই: মুম্বইয়ের দক্ষিণে নেপিয়ান সি রোডে প্রায় ৪৬ বছর ধরে ফুচকা বিক্রি করতেন ভগবতী যাদব। সম্প্রতি করোনায় মৃত্যু হয় তাঁর। এরপরেই প্রিয় ফুচকাওয়ালার মৃত্যুতে তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন এলাকার বাসিন্দারা। তাঁরা ওই ফুচকা বিক্রেতার পরিবারকে সহায়তা করার জন্য টাকা সংগ্রহ করেন।
ভগবতী যাদব “বিসলেরি পানিপুরীওলা” নামেই বেশি জনপ্রিয় ছিল। ফুচকার জল তৈরিতে বোতলজাত জল ব্যবহার করার ব্যাপারে পুরো দক্ষিণ মুম্বইতে তাঁর নাম ছিল।
জনতার ভিড় থেকে এক ব্যক্তি জানিয়েছেন, ৪৬ বছর ধরে তিনি সবসময় বিসলেরি জল দিয়ে ফুচকার জল বানিয়ে দিতেন। খরিদ্দারের স্বাস্থ্যের দিকে তিনি খেয়াল রাখতেন। অন্য অপর একজনের বক্তব্য, তিনি কখনও একটা অতিরিক্ত ফুচকা দিতে বারণ করতেন না।
৪২ দিনে ৫ লক্ষ টাকা সংগ্রহে নামা হলেও এই তহবিলে মাত্র দু’ দিনে ২ লক্ষের বেশি টাকা জমা পড়ে গিয়েছে।
নাপিয়ান সি রোডের বাসিন্দা যশ বাইদ জানিয়েছেন, “তিনি তাঁর বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। আমরা তাঁর মেয়ের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমাদের মনে হয়েছে তার পরিবারকে সাহায্য করা দরকার। এরপরেই আমরা একটি ওয়েবসাইটে এব্যাপারে পোস্ট করি। আর মাত্র ২ দিনে ২ লক্ষ টাকা জমা পড়েছে। “
অন্য এক ব্যক্তি জানিয়েছেন, তিনি যাদববাবুর কাছ থেকে ১০ বছর বয়স থেকে ফুচকা খাচ্ছে। তাঁর বয়স এখন ২৫। তিনি জানিয়েছেন যাদববাবুর ব্যবহার ছিল অমায়িক।
ভগবতী যাদবের মেয়ে এখন উত্তর প্রদেশের আজমগড়ে নিজের গ্রামে মায়ের সঙ্গে আছেন। তিনি বলছেন, বাবার প্রতি মানুষের ভালবাসা দেখে তিনি অভিভূত।
The post করোনায় ফুচকা বিক্রেতার মৃত্যু, পরিবারকে চাঁদা তুলে সাহায্য এলাকাবাসীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fPA0CK