নয়াদিল্লিঃ বুধবার মাইলস্টোন গড়েছে ভারত। নভেল করোনা ভাইরাসের জন্য একদিনে ২ লাখ স্যাম্পেল টেস্ট করে বড় অর্জন করেছে দেশ, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় ২,১৫,১৯৫ স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এখনও অবধি ৭৩,৫২,৯১১টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
এদিনের বিবৃতিতে জানান গিয়েছে, “সরকারি ল্যাবরেটরিতে এখনও অবধি ১,৭১,৫৮৭টি এবং বেসরকারি ল্যাবরেটরিতে ৪৩,৬০৮টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। এর সঙ্গে একদিনে স্যাম্পেল টেস্টে নজির গড়েছে বেসরকারি ল্যাবরেটরি”।
ভারতে করোনা ভাইরাসে আক্রান্তদের সুস্থ হওয়ার হার বেড়েছে। বর্তমানে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫৮,৬৮৪ জন। সাম্প্রতিক সময়ে সুস্থতার হার
৫৬.৭১ শতাংশ।
শেষ তিনমাসে করোনা পরীক্ষার সংখ্যা দ্রুতহারে এবং তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। গোটা দেশে প্রায় ১০০০ বেশি ল্যাবরেটরিতে এই টেস্ট করা হচ্ছে। এঁদের মধ্যে ৭৩০টি সরকারি ল্যাবরেটরি এবং ২৭০টি বেসরকারি ল্যাবরেটরি বলেই জানা গিয়েছে।
শিথিল লকডাউন। রাস্তায় ক্রমশ বাড়ছে মানুষের আনাগোনা। আর এই অবস্থায় গোটা দেশজুড়ে সংক্রমণের সংখ্যা হুহু করে বেড়েই চলেছে। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না এই মারণ ব্যাধির দাপট থেকে।
তবে এতকিছুর মাঝে একটু হলেও মিলেছে স্বস্তির খবর। করোনা আক্রান্তদের চিকিৎসায় এবার সরাসরি ব্যবহার তথা প্রয়োগ করা হবে রিমদেসিভির ওষুধ। কিছুদিন আগেই করোনা আক্রান্তদের চিকিৎসায় এই ওষুধ ব্যবহারের কথা ঘোষণা করেছিলো মহারাষ্ট্র সরকার। এবার মহারাষ্ট্র সরকারের দেখানো পথেই হাঁটতে চলেছে কেন্দ্র।
জানা গিয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় সরকার করোনা সংক্রামিতদের চিকিৎসায় হেটারো কোম্পানির তৈরি রিমদেসিভির ড্রাগ ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। ফলে এবার থেকে হাসপাতাল গুলিতে করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হবে এই ড্রাগটি।
শুধু তাই নয়, এবার থেকে দেশের সমস্ত কোভিড হাসপাতাল গুলিতে পর্যাপ্ত পরিমাণে রিমদেসিভির ওষুধ মজুত রাখা হবে। আর যা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হবে।
তবে সরকারি সূত্রে জানা গিয়েছে, একজন করোনা আক্রান্তের জন্য ১০০ মিলি গ্রাম রিমদেসিভির ড্রাগ বরাদ্দ করা হবে। ভারত সরকারের ‘ডিসিজিআই’ (Drug Controller General of India) সার্টিফিকেট প্রাপ্ত এই ওষুধটি বাজারে, কোভিফর’ (Covifor) ব্রান্ড নামে বিক্রি করা হবে।
The post একদিনে ২ লাখ করোনা স্যাম্পেল টেস্ট করে মাইলস্টোন গড়ল ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Z6o8FF