১৭ জুন থেকে শুনানি শুরু কলকাতা হাইকোর্টে

স্টাফ রিপোর্টার, কলকাতা: অবশেষে অচলাবস্থা কাটলো। ১৭ জুন থেকে ফের শুরু হতে চলেছে কলকাতা হাইকোর্টের কাজকর্ম। শনিবার প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ এক নির্দেশে এ কথা জানিয়েছেন। ১৭ জুন থেকে চালু হওয়া শুনানিতে ভিডিয়ো কনফারেন্স ও সশরীরে হাজির থাকার ব্যবস্থা রাখা হয়েছে।

করোনাভাইরাস মহামারির জেরে প্রায় তিন মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার খুলেছে কলকাতা হাইকোর্ট । কিন্তু এ দিন এজলাসে সশরীরে শুনানি হওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন না আইনজীবীরা।আইনজীবীদের তিনটি সংগঠন আগেই জানিয়ে দিয়েছিল, বৃহস্পতিবার শুনানি শুরু হলেও তাদের সদস্যরা সশরীরে উপস্থিত থাকবেন না। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলায় আইনজীবীদের মনে ভীতি রয়েছে। শুক্রবারও এই নিয়ে বৈঠক হয়। কিন্তু কোনও সমাধানসূত্র বেরোয়নি।

শনিবার নতুন বিজ্ঞপ্তিতে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় জানিয়েছেন, ১৭ জুন থেকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ছাড়াও তিনটি ডিভিশন বেঞ্চ ও দুটি সিঙ্গল বেঞ্চ কাজ করবে। বেলা ১১টা থেকে ১টা ও বেলা ২টো থেকে ৪টে পর্যন্ত আদালতের কাজ হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইকোর্টের মেন বিল্ডিংয়েই মামলার শুনানি হবে। বিচারপ্রার্থীদের ভিড় করতে নিষেধ করা হয়েছে। করোনা সতর্কতা মেনে চলতে হবে সবাইকে। হাইকোর্ট প্রশাসনের খবর, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের জন্য অনলাইন ব্যবস্থায় জামিনের মামলা দায়ের করা যাবে

The post ১৭ জুন থেকে শুনানি শুরু কলকাতা হাইকোর্টে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hp77z7
إرسال تعليق (0)
أحدث أقدم