মুম্বই: তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মানতে পারছেন না কেউ। তাঁর মৃত্যুর পর একের পর এক সামনে আসছে তাঁকে নিয়ে নানান তথ্য। এরই মধ্যে জানা গিয়েছে, ২০১৮ তে কেরলের বন্যায় এক অনুরাগীর হয়ে তিনি দান করেছিলেন ১ কোটি টাকা।
সুশান্তের মৃত্যুর পরেই এই ১ কোটি টাকা টাকা দেওয়ার কথা ইন্সটাগ্রামে ভাইরাল হয়ে গিয়েছে। বন্যার সময় তাঁর এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই পরিস্থিতিতে তিনি কিছু টাকা সাহায্য করতে চান, কিন্তু তাঁর কাছে টাকা নেই।
অনুরাগীর এই প্রস্তাব শুনে তাঁর পাশে দাড়িয়েছিলন সুশান্ত সিং রাজপুত। ওই অনুরাগীর হয়ে তিনি ১ কোটি টাকা দান করেন কেরল বন্যা ত্রাণ তহবিলে।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও তারকার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে তিনি গভীরভাবে দুঃখিত। পাশপাশি বন্যায় অর্থ সাহায্যের উল্লেখও করেছেন তিনি।
মাত্র ৩৪ বছর বয়সে মৃত্যু হল সুশান্ত সিং রাজপুতের। রহস্যজনক ভাবে তাঁর মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নায়কের মৃতদেহ।
‘মহেন্দ্র সিং ধোনি আনটোলড স্টোরি’ নায়ক ঠিক কেন আত্মহত্যা করলেন, তা বুঝতে পারছে না কেউই। তবে পুলিশের তরফে এখনও এই মৃত্যু নিয়ে কিছু বলা হয়নি। ময়না তদন্তের রিপোর্টেও আত্মহত্যাই বলা হয়েছে। ঘটনায় স্তব্ধ বলিউড।
The post কেরলে বন্যায় ১ কোটি টাকা দান করেছিলেন সুশান্ত, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রীও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2C8ani5