ভাড়া বৃদ্ধির দাবিতে ফের সরব ৮টি বেসরকারি বাস ও মিনিবাস সংগঠন

কলকাতা: ভাড়া বৃদ্ধির দাবিতে ফের সরব ৮টি বেসরকারি বাস ও মিনিবাস সংগঠন৷ শুক্রবার ওই বেসরকারি বাস সংগঠনের প্রতিনিধিরা দেখা করেন সরকার নিযুক্ত রেগুলেটরি কমিটির সাথে৷ ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব হবে না বলে দাবি বেসরকারি বাস সংগঠনের প্রতিনিধিদের৷

সরকারের কাছে তারা যে রিপোর্ট পেশ করেছেন সেখানে উল্লেখ করেছেন, লকডাউনের আগে বাসে যাত্রী হত ৭৫৫ জন। তাদের থেকে টিকিট বিক্রি করে আয় হত ৫,৯৭০ টাকা। এখন সেখানে যাত্রী হচ্ছে ৩০০ জন। টিকিট বিক্রি করে মিলছে ২৩৭০ টাকা। অপরদিকে, মিনিবাসে যাত্রী হত ৪৫৫ জন। তা থেকে টিকিট বিক্রি করে পাওয়া যেত ৪,৩২৫ টাকা। এখন যাত্রী হচ্ছে ২০০ জন। আর টিকিট বিক্রি করে পাওয়া যাচ্ছে ১,৮৮০ টাকা৷

এদিকে সোমবার থেকে কলকাতায় নামছে আরও ৪০০ টি সরকারি বাস৷ এর মধ্যে ২০০টি এসি এবং ২০০ টি নন এসি বাস৷ বিভিন্ন জেলা থেকে এই বাস তুলে এনে চালানো হবে শহর কলকাতায়৷ কলকাতায় বিপুল পরিমাণ যাত্রীর চাপ সামাল দেবার জন্য এই পরিকল্পনার কথা ঘোষণা করল রাজ্য সরকার৷

কিছুদিন আগে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়,বেসরকারি বাসের ভাড়া নির্ধারন করবে রেগুলেটরি কমিটি। রাজ্য সরকার এই কমিটি তৈরি করায় বেসরকারি বাস মিনিবাস পরিষেবা শুরু করছে মালিকরা৷

ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানিযেছিলেন,পুরনো ভাড়াতেই বাস মিনিবাস রাস্তায় নামছে৷ এক হাজারের বেশি বেসরকারি বাস মিনিবাস রাস্তায় নামবে৷ বাকি গাড়িগুলোও ধাপে ধাপে নামানো হবে৷

অধিকাংশ বাসই দু’ মাসেরও বেশি সময় বসে রয়েছে সেগুলির রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে পথে নামাতে কিছুটা সময় লাগবে৷ তাছাড়া লোকাল ট্রেন না চলায় অনেক চালকই জেলা থেকে কলকাতায় আসতে পারছে না৷

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সরকার যেহেতু রেগুলেটরি কমিটি গঠন করে বাস ভাড়া বৃদ্ধির দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে, তাই পুরনো ভাড়াতেই বাস চালাতে রাজি তাঁরা৷ এখন দেখার বিষয় ভাড়া বৃদ্ধি নিয়ে রেগুলেটরি কমিটি কি সিদ্ধান্ত নেয়৷

The post ভাড়া বৃদ্ধির দাবিতে ফের সরব ৮টি বেসরকারি বাস ও মিনিবাস সংগঠন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fw3d5N
إرسال تعليق (0)
أحدث أقدم