Breaking: হোয়াটসঅ্যাপে জাতিবিদ্বেষ ছড়ানোর অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: হোয়াটসঅ্যাপে জাতিবিদ্বেষ ছড়ানোর অভিযোগে ধৃত বিজেপি’র জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য অখিল সরকার। বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিন ওদলাবাড়ির বাসিন্দা তিনি।

জানা গিয়েছে, অখিল সরকার যে এলাকায় থাকেন, সেখানকার বাসিন্দারা সম্প্রতি করোনা পরিস্থিতি মোকাবিলায় এলাকার বিশিষ্ট সকলকে নিয়ে একটি কমিটি গড়ে তুলেছেন। মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনার মাধ্যমেই ওই কমিটির সদস্যরা বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছিলেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই অখিল সরকার জাতিবিদ্বেষী একটি মেসেজ ফরোয়ার্ড করেছেন বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার বাসিন্দারা।

সেই অভিযোগের ভিত্তিতেই অখিল সরকারকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি’র মাল সদর (উত্তর) মণ্ডল কমিটির বর্তমান সভাপতি রবি খালকো বলেন, “পুলিশ অন্যায়ভাবে অখিল সরকারকে গ্রেফতার করেছে। মেসেজটি অখিলবাবু লেখেননি, তিনি ফরোয়ার্ড করেছেন মাত্র। এ ধরনের মেসেজ সোশ্যাল মিডিয়ায় ভুরি ভুরি লক্ষ্য করা যায়।”

স্যোশাল মিডিয়াতে আতঙ্ক ছড়ানোর অভিযোগে কয়েকদিন আগেই জলপাইগুড়িতে বিজেপি যুব মোর্চার দুই জন নেতাকে গ্রেফতার করা হয়েছিল৷ জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করেছিল।

The post Breaking: হোয়াটসঅ্যাপে জাতিবিদ্বেষ ছড়ানোর অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cVcEtK
إرسال تعليق (0)
أحدث أقدم