অর্থের টানের সময়ে শহরে ২মাস পর লাফিয়ে বাড়ল পেট্রোলের দাম

স্টাফ রিপোর্টার , কলকাতা : সেই পয়লা বৈশাখ। তারপর থেকে টানা ২ মাস সাত দিন অপরিবর্তিত ছিল কলকাতার পেট্রোলের দাম। সেই চেন শেষ পর্যন্ত ভেঙ্গে গেল। আমঝে বিশাল পরিমাণে কেন্দ্রের শুল্ক বৃদ্ধি হলেও কলকাতার পেট্রোলের দামে তার কোনও প্রভাব পড়েনি। দাম আটকে ছিল ৭৩.৩০ টাকায়। ৬৭ দিন পর দাম বাড়ল অনেকটাই।

দীর্ঘদিন এক স্থানে কলকাতার পেট্রোলের দাম আটকে থাকা কোনও সুখবর নিয়ে এল না। উলটে এই মন্দার বাজারে যখন মানুষ পাবলিক ট্রান্সপোর্ট এড়িয়ে নিজস্ব যান ব্যবহারের চেষ্টা করছে ঠিক তখনই পকেটে চাপ পড়ল। অনেকের হাতেই এখন অর্থ নেই। কেউ অর্ধেক মাইনে পাচ্ছেন, কেউবা মাসের মাইনেটাও পাননি লকডাউনে সংস্থার কাজ বন্ধ থাকার জন্য। এমন সমস্যার সময়ে কলকাতায় পেট্রোলের দাম বাড়ল এক ধাক্কায় ৫৯ পয়সা। ফলে আজ রবিবার পেট্রোলের দাম হল ৭৩.৮৯ টাকা।

এমন যে হতে পারে তার আভাস আগেই মিলেছিল। কারন গত ৪ সপ্তাহে অপরিশোধিত তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে । পেট্রোলের দাম একাধিক জিনিসের উপর নির্ভর করে । তার মধ্যে একটি হল অপরিশোধিত তেলের দাম । কিন্তু আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটা কমা সত্ত্বেও ভারতে সেই অনুপাতে কেন দাম কমেনি এর প্রথম কারণ ট্যাক্স ৷ দ্বিতীয় ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়ায় ।

পেট্রোলে বর্তমানে ১৯.৯৮ শতাংশ এক্সাইজ ডিউটি দিতে হয় ৷ ভ্যাট রেট প্রত্যেক রাজ্যে বদলাতে থাকে । তবে ১৫ থেকে ৩৩-৩৪ টাকা পর্যন্ত ভ্যাট দিতে হয় ৷ এক লিটার পেট্রোলে প্রায় ২৮ টাকা ট্যাক্স দিতে হয় ৷ অথার্ৎ পেট্রোল ডিজেলের দামের অর্ধেক ট্যাক্স হিসেবে দিতে হয় । পাশাপাশি OPEC এর গুরুত্বপূর্ণ বৈঠকে জানা গিয়েছে তেল উৎপাদন কমানো হবে। ভারত ৮৩ শতাংশ তেল আমদানি করে। এমন অবস্থায় আমদানি কম হলে যোগান না থাকলে দাম বাড়বে। কেন্দ্র যখন দেশে আনলক করছে তখন স্বাভাবিকভাবেই গারি বাড়লেই পেট্রোলের দাম বাড়বে এবং যোগান না থাকলেই দাম বাড়বে। আর সেটাই হচ্ছে।

The post অর্থের টানের সময়ে শহরে ২মাস পর লাফিয়ে বাড়ল পেট্রোলের দাম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3h0siqX
إرسال تعليق (0)
أحدث أقدم