স্টাফ রিপোর্টার , কলকাতা : বঙ্গোপসাগরে নিম্নচাপ। আবার! মনে মনে ডাকছেন ঠাকুর আর নয়। আরে অযথা ভয়ের কারন নেই। কোনও ঘূর্ণিঝড় নয়। নিম্নচাপে বেড়েছে গরম। আপাতত এই গরম সহ্য করে নিন। কারন সবুরে মেওয়া ফলে। আর সেই মেওয়া হয়ে বাংলায় আসবে বর্ষা। আর তাকে ঠেলে পাঠাবার জন্যই সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ।
ঘটনা হল, বর্ষা আগমনের জন্য একটা ‘কিক’ দরকার পরে। সেই কিক এতদিন ছিল না সাগরে। যার ফলে বঙ্গের দিকে বর্ষার গতিপথ কিছুটা শ্লথ হয়েছিল। সেই গতি এবার পেতে পারে নিম্নচাপের সৌজন্যে। নিয়ম অনুযায়ী মাসের ১১ জুন বর্ষা আসার কথা। আবহবিজ্ঞানীদের অনেকেই জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে রাজ্যে ঢুকে পড়তে পারে বর্ষা। আর এর জেরেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় ভ্যাপসা গরমে জেরবার হচ্ছেন আম-বাঙালি। কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে , একটু আধটু বৃষ্টিও মিলছে।
আবহবিদরা জানিয়েছেন, মধ্যপ্রদেশের নিম্নচাপটি উত্তরপ্রদেশে সরে দুর্বল হবে। তার পরই বঙ্গোপসাগরে সক্রিয় হবে মৌসুমি বাতাসের প্রবাহ। তার মধ্যে ৮ জুন নাগাদ মায়ানমার উপকূলের কাছে নতুন নিম্নচাপটির উদয় হওয়ার কথা। সেটি কতটা শক্তিশালী হয়, কোন পথে এগোয়, তার উপর নির্ভর করবে বাংলার বর্ষা-ভাগ্য। নিম্নচাপ ওডিশা-অন্ধ্র উপকূলের দিকে এগোলে বাংলার ঝুলিতে বেশি কিছু জুটবে না। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গেও বর্ষার আগমন পিছিয়ে যেতে পারে। আবার নিম্নচাপ বাংলাদেশ, বাংলা লাগোয়া উপকূলের দিকে এগিয়ে এলে বৃষ্টিও হবে বেশি আবার তার ধাক্কায় মৌসুমি বাতাসও ঢুকে যেতে পারে।
গতবার অনেকটা দেরি করে ২১জুন বর্ষার আগমন হয়েছিল। সেই সম্ভাবনা এবারে কম। এদিকে এই পরিস্থিতির জেরে অস্বস্তিকর অবস্থা জারি রয়েছে শহরে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি ছিল। উভয় ক্ষেত্রেই বেড়েছে পারদ। আর্দ্রতার পরিমান যথারীতি চরমে। সর্বোচ্চ ৮৬ শতাংশ, সর্বনিম্ন ৪৪ শতাংশ। বৃষ্টি হয়নি। বৃষ্টির সম্ভাবনা কম। তৈরি হতে পারে শুধুই বজ্রগর্ভ মেঘ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ছিল। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ছিল। শনিবার সকালে পারদ চড়ে ৩.২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বর্ষার মরসুম কাছাকাছি, তাই বৃষ্টি না হওয়ায় বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। রবিবার দমদমের তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়নি। সল্টলেকের তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।
The post নিম্নচাপের সম্ভাবনায় ঘূর্ণিঝড়ের ভয় নেই, মিলছে বর্ষার আগামনী বার্তা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/376m5VM