১৩ দিনেই লক্ষ্যপূরণ, ‘বাংলার যুবশক্তি’-তে ঝড় তুললেন অভিষেক

কলকাতা: মাত্র ১৩ দিনেই লক্ষ্যপূরণ। করোনার আবহে ‘বাংলার যুবশক্তি’ সংগঠন তৈরির ঘোষণা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক হয় ১ মাসের মধ্য়ে ১ লক্ষ সদস্য় আনা হবে এই সংগঠনে। তবে শুরুতেই অভূতপূর্ব সাড়া।

মাত্র ১৩ দিনেই অভিষেকের কর্মসূচি ঝড় তুলেছে গোটা বাংলায়। অভিষেকের‘বাংলার যুবশক্তি’-তে নাম লিখিয়েছেন ১ লক্ষেরও বেশি যুবা।

বঙ্গে ক্রমেই শক্তি বাড়াচ্ছে বিজেপি। জেলায়-জেলায় রাজ্য় সরকারের একাধিক কাজের বিরুদ্ধে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ-আন্দোলন বাড়ছে। এদিকে, গেরুয়া শিবিরকে ধাক্কা দিতে তৎপর শাসক তৃণমূল।

ভোটকুশলী প্রশান্ত কিশোরের পরামর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘বাংলার যুবশক্তি’ অভিযান শুরু করেন। ঠিক হয় ১ মাসের মধ্যে সংগঠনে ১ লক্ষ সদস্যকে যুক্ত করা হবে। কিন্তু শুরুতই বাজিমাত। মাত্র ১৩ দিনেই এক লক্ষ আবেদন জমা পড়েছে ‘বাংলার যুবশক্তি’ কর্মসূচিতে। উচ্ছ্বসিত অভিষেক টুইট করে এই তথ্য জানিয়েছেন।

তাঁর ঘোষিত এই সংগঠনে যুক্ত হওয়া প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন অভিষেক। একইসঙ্গে আগামীদিনে তৃণমূলের এই নয়া সংগঠন কীভাবে কাজ করবে তাও বর্ণনা করেছেন তৃণমূল সাংসদ।

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমজনতা সমস্যা পড়লেই পাশে দাঁড়াতে এগিয়ে যাবেন ‘যুবশক্তি’র সদস্যরা৷ গোটা রাজ্যে আগামী এক মাস ধরে এই কর্মসূচি চলবে।

The post ১৩ দিনেই লক্ষ্যপূরণ, ‘বাংলার যুবশক্তি’-তে ঝড় তুললেন অভিষেক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Cye9Br
إرسال تعليق (0)
أحدث أقدم