কম দামে বাড়ি ফ্ল্যাট বিক্রির পরামর্শ বাণিজ্যমন্ত্রীর

নয়াদিল্লি: করোনা সংকটে আপাতত নির্মাণ সংস্থাগুলিকে কম দামেই তাদের নির্মিত পড়ে থাকা বাড়ি বা ফ্ল্যাট বেচে দেওয়ার পরামর্শ দিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।বর্তমান আর্থিক পরিস্থিতিতে চাহিদা বাড়ার সম্ভাবনা কম। অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। আর তাই আপাতত ইতিমধ্যেই নির্মিত বাড়ি বা ফ্ল্যাটগুলি ‌ কিছুটা কম দামে বিক্রি করে দিয়ে ব্যাংকের ঋণ মেটাতে বললেন তিনি।

সম্প্রতি দেখা গিয়েছে কম দামে ফ্ল্যাট যদিও বা বিক্রি হচ্ছে, বেশি দামের ফ্ল্যাট বিক্রি ভীষণভাবে মার খাচ্ছে। এই বেহাল অর্থনৈতিক পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে বড় অঙ্কের ঋণ নিতে সাহস পাচ্ছে না অনেক ক্রেতাই। নির্মাতাদের সংগঠন ন্যাশনাল রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কাউন্সিলের সঙ্গে অনলাইনে বৈঠক করেন কেন্দ্রীয়মন্ত্রী। তখন তিনি জানান, অনেকে হয়তো মনে করছেন সরকারি আর্থিক সহায়তা মিলবে যার জেরে আরও বেশ কিছুদিন ওইসব ফ্ল্যাট বা বাড়ি বিক্রি না করে অপেক্ষা করা সম্ভব হবে। কিন্তু ‌ সেই বিষয়ে কোন ইতিবাচক ইঙ্গিত দেননি। বরং জানিয়েছেন, দ্রুত চাহিদা চাঙ্গা হওয়ার সম্ভাবনা প্রায় নেই। সে ক্ষেত্রে তার মনে হয়েছে, পড়ে থাকা ফ্ল্যাট বিক্রি করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।

ওই আলোচনার সময় পীযূষ মনে করিয়ে দিয়েছেন, কিছু কিছু নির্মাণ সংস্থা এখন কিছুটা কম দামে ফ্ল্যাট বেচেছেন। আর বেচে যে টাকা পেয়েছেন তা দিয়ে তারা ব্যাংক ঋণ শোধ করছেন ‌ এবং নতুন প্রকল্পের কথা ভাবছেন। কিন্তু যারা ভবিষ্যতে এখনকার চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন বলে বসে রয়েছেন তাদের কিন্তু মনে রাখা উচিত ব্যাংকে তাদের ঋণের জন্য সুদ বাড়ছে। সেটা কিন্তু আগামী দিনে মেটাতে হবে।

যদিও কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী এমন পরামর্শে হতাশ হয়েছেন আবাসন নির্মাণ শিল্পের কর্তারা। চাহিদার অভাবে তারা রীতিমত বিপর্যয়ের সম্মুখীন হয়ে সরকারি দিকে তাকিয়ে ছিলেন তখন সরকার কোনরকম সমস্যার সমাধানের পথ দেখাতে পারল না। আবাসন ও নির্মাণ শিল্পের কর্তাদের একাংশ রিয়েল এস্টেট ক্ষেত্রের খারাপ অবস্থার জন্য আঙুল তুলেছেন মোদি সরকারের নোট বন্দির সিদ্ধান্তের দিকে।

The post কম দামে বাড়ি ফ্ল্যাট বিক্রির পরামর্শ বাণিজ্যমন্ত্রীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BAUEHX
إرسال تعليق (0)
أحدث أقدم