শহুরে মানুষরাই প্রকৃতির সবচেয়ে ক্ষতি করেছে, পরিবেশ বাঁচাতে বার্তা ভূমির

মুম্বই: গত দু মাসের লকডাউনে দূষণের পরিমাণ অনেকটাই কমেছে। অভিনেত্রী তথা পরিবেশ কর্মী ভূমি পেডনেকার এবার এই প্রসঙ্গে কথা বললেন। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি জানালেন মানুষের হয়তো এবার শিক্ষা হয়েছে। কিন্তু এখনও অনেকটা পথ হাঁটা বাকি।

ভিডিওয়ে ভূমি বলছেন, “আমাদের এটা বুঝতে হবে যে দু মাসের লকডাউন একমাত্র সমাধান নয়। লোকে ভাবে, ‘আরে বাহ। এখনতো পরিবেশ দূষণ কমে গেছে। তার মানে সব ঠিক হয়ে গেছে।’ আমাদের এই রাস্তায় হাঁটা বন্ধ করলে চলবে না। যাতে আমাদের পৃথিবী সুন্দরভাবে বাঁচার সুযোগ পায়। মানুষকে এবার বুঝতে হবে আমাদের বাঁচার জন্য অন্য কোনও আগ্রহ নেই। এই পৃথিবীতেই আমাদের বাঁচার একমাত্র সুযোগ আছে।”

ভূমি সেই ভিডিওতে আরো বলছেন, “আমরা ভাবি মানুষের স্বভাবে আর কী বা যায় আসে। কিন্তু এতে সত্যিই অনেক কিছু যায় আসে। শেষ ৪০ বছরে সমস্ত কিছু হাতের বাইরে চলে গিয়েছে। এক প্রজন্ম ধরে ধ্বংস হয়েছে। তাই সেই গ্রহকে সারিয়ে তুলতেও অনেক সময় লাগবে।”

ভূমি মনে করেন পৃথিবীতে সারিয়ে তুলতে হলে বাড়িতে জল নষ্ট কম করা, বিদ্যুৎ বাঁচানো, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে এবং বহুক্ষণ ধরে স্নান করার অভ্যেস ছাড়তে হবে। তিনি বলছেন, “শহুরে মানুষরা বিশেষ করে প্রকৃতিকে নষ্ট করে। রিসাইকেলের ওপর নির্ভর করতে হবে। খাবার নষ্ট করা বন্ধ করতে হবে পরিবেশকে বাঁচানোর জন্য। আমাদের পরিবেশের ক্ষমতার থেকে বেশি খাদ্য আমরা উৎপন্ন করি। আর তাও পৃথিবীর বহু দেশ এখনও অনাহারে ভোগে।”

ভূমি ভবিষ্যতের পরিবেশ সম্পর্কে বলছেন, “আমি একটা সুন্দর পরিবেশে বৃদ্ধ হতে চাই। অবসর নেওয়ার পরে আমি হাঁটতে যেতে চাই খোলা আকাশের নিচে স্বচ্ছ বাতাসে। এগুলো আমার মৌলিক অধিকার। আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বললে তবেই সবকিছু পরিবর্তন করতে পারব।”

বিশ্ব পরিবেশ দিবসে ‘সান্ড কি আঁখ’ ছবির অভিনেত্রীর এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ।

The post শহুরে মানুষরাই প্রকৃতির সবচেয়ে ক্ষতি করেছে, পরিবেশ বাঁচাতে বার্তা ভূমির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30d8f2v
إرسال تعليق (0)
أحدث أقدم