মাঝেরহাট থেকে শিক্ষা, রেল ওভার ব্রিজ গুলির স্বাস্থ্য পরীক্ষা শুরু পূর্ত দফতরের

স্টাফ রিপোর্টার,বারাকপুর: সোদপুর ওভার ব্রীজের স্বাস্থ্য পরীক্ষা করল রাজ্য সরকারের পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা এবং পূর্ত দফতরে নিযুক্ত “রাইটস” নামে এক বেসরকারি সংস্থা । সোদপুর ওভার ব্রীজের আদৌ কোনও সমস্যা আছে কি না, তা জানতেই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হল ।

রাজ্য পূর্ত বিভাগ গোটা বিষয়টির তদারকি করছে । সোমবার এই সেতুর স্বাস্থ্য পরীক্ষার পর রাইটস ব্রিজের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের কাছে রিপোর্ট জমা দেবে ।

ব্রিজের কোন অংশে কোন সংস্কারের দরকার আছে কি না তা রাইটসের রিপোর্টের উপর নির্ভর করবে । সোমবার দিনভর পূর্ত দফতরের কর্মীরা রাইটসের কর্মীদের সঙ্গে মিলে সোদপুর রেল ওভার ব্রিজের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন। টানা পাঁচ দিন ধরে এই কাজ চলবে।

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন ব্রিজের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে রাজ্য পূর্ত দফতর । রাজ্য প্রশাসন ব্রিজের উপর গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করেছে । বর্তমানে রাজ্যের সমস্ত উড়ালপুল গুলির স্বাস্থ্য পরীক্ষা চলছে নিয়মিত।

এদিন সোদপুর রেলওয়ে ওভার ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হলো ‘PWD’এর উদ্যোগে। পরীক্ষা-নিরীক্ষার সমস্ত বিষয়টি একটি বেসরকারি সংস্থা রাইটস কে বরাত দিয়েছে PWD।

অত্যাধুনিক পদ্ধতিতে তৈরী এই ব্রিজের সমস্ত বিষয় খতিয়ে দেখছেন আধিকারিকেরা। জানা গিয়েছে, ব্রিজের কোনও ত্রুটি ধরা পড়লে অবিলম্বে তা মেরামত করবে PWD। PWD আধিকারিক পিনাকী ভট্টাচার্য্য বলেন, “ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, রাইটস যা রিপোর্ট দেবে, তার উপর ব্যবস্থা নেওয়া হবে । ব্রিজের বিভিন্ন খুঁটি নাটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে ।”

The post মাঝেরহাট থেকে শিক্ষা, রেল ওভার ব্রিজ গুলির স্বাস্থ্য পরীক্ষা শুরু পূর্ত দফতরের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ewSqbo
إرسال تعليق (0)
أحدث أقدم