স্টাফ রিপোর্টার,বারকপুর : বন্ধ দোকানের ভিতর থেকে এক রেলওয়ে হকারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বারাকপুর রেল স্টেশন চত্বরে। মঙ্গলবার সকালে বারাকপুর রেল স্টেশন চত্বরে থাকা বন্ধ দোকানের ভিতর থেকে এক রেলওয়ে হকারের মৃতদেহ উদ্ধার করেন রেল পুলিশ।
রেল পুলিশ সূত্রে খবর, মৃত ওই হকারের নাম সঞ্জয় পাসোয়ান (২২)। বারাকপুর রেল স্টেশন চত্বরে ওই যুবকের নিজের বন্ধ দোকানের ভিতর থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় । বর্তমানে ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, লকডাউনের জন্য প্রায় ৩ মাস হতে চলল বারাকপুর স্টেশন চত্বরে বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট। ফলে দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় কোনও রোজগার ছিলো না ওই যুবকের। এরফলে মানসিক অবসাদে ভুগে আত্মহত্যা করে থাকতে পারে ওই যুবক। এই বিষয়ে রেল হকাররা অভিযোগ করে বলেন, “রাজ্যে আনলক পর্ব শুরু হলেও যেহেতু কেন্দ্রীয় সরকার ট্রেন চালু করেনি, সেই কারনে বারাকপুর রেল স্টেশন চত্বরে কোনও দোকান খোলার অনুমতি পাননি হকাররা।
সঞ্জয় পাসোয়ানের দোকান গত ২২ মার্চ থেকে বন্ধ ছিল। সোমবার সন্ধ্যায় তার দোকানের নিচের একটা পাল্লা খোলা দেখতে পান স্টেশন চত্বরে আসা অন্যান্য হকাররা। তারাই ওই দোকানের ফাঁকা অংশ দিয়ে দেখেন সঞ্জয় গলায় দড়ি দিয়ে দোকানের ভিতরে ঝুলছে।
এরপরই রেলপুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই যুবকের দেহ উদ্ধার করেন। পরে বারাকপুর বি এন বসু হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।”
যদিও এই ঘটনায় রেল প্রশাসনের নীতিকেই দায়ী করেছেন স্থানীয় হকাররা । তাঁদের বক্তব্য, আনলক পর্বে হকারদের ব্যবসা করার সুযোগ দিলে সঞ্জয়েকে অকালে চলে যেতে হতো না।
The post দীর্ঘদিন ধরে বন্ধ রোজগার, মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fSgXrz