ভুবনেশ্বর: ট্রেন দুর্ঘটনা ওডিশায়। রেল লাইন থেকে ছিটকে গেল চারটি বগি। ওডিশার ব্রজরাজনগর টাউনের কাছে এই ঘটনা ঘটেছে।
রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায় বগি গুলি। যদিও এটি যাত্রীবাহী ট্রেন নয়, ছিল একটি মালগাড়ি।
৬০টি বগিতে ভর্তি ছিল কয়লা। এদিন সেই ট্রেনটিই দুর্ঘটনার মুখে পড়ে। ভোর ৪ টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ওডিশার সংবাদমাধ্যম।
চারদিন আগেই ওই বগিগুলিতে কয়লা ভরা হয়েছে বলে জানা গিয়েছে।
বিস্তারিত আসছে…
The post সাত সকালে ট্রেন দুর্ঘটনা, লাইন থেকে ছিটকে গেল বগি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BDRjrD