চিনের থেকেও ১০ গুণ বড় কোভিড সেন্টার দিল্লিতে, চালু এ সপ্তাহেই

নয়াদিল্লি: দেশের বৃহত্তম কোভিড -১৯ কেন্দ্রর উদ্বোধন হতে চলেছে নয়াদিল্লিতে। চলতি সপ্তাহেই চালু হতে চলেছে এই কোভিড সেন্টার।

দক্ষিণ দিল্লির ছত্তরপুর এলাকায় এই করোনাভাইরাস কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ১৫ টি ফুটবল মাঠের আকারে গড়ে তোলা হয়েছে এই কেন্দ্র। এই কোভিড -১৯ কেন্দ্রর নাম রাখা হয়েছে সর্দার প্যাটেল কোভিড কেয়ার সেন্টার এবং হাসপাতাল। এখানে একঙ্গে ১২ হাজার রোগী থাকতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক এই কেন্দ্র প্রসঙ্গে জানিয়েছেন, এটি চিনের লিসেনশনে থাকা কোভিড কেন্দ্রের থেকে আকারে প্রায় ১০ গুণ বড়।

উল্লেখ্য, এই মাসের শুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে আরও অনেক বেশি পরিমাণে করোনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন।

অন্যদিকে মঙ্গলবার শেষ ২৪ ঘন্টায় দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৩৯৪৭ জন, যা কিনা একদিনের হিসেবে এখনও সর্বাধিক। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৮ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৭১১ জন।

নতুন করে মৃত্যু ও সংক্রমণের জেরে রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬,৬০২টি। মোট মৃতের সংখ্যা ২৩০১। দিল্লিতে সুস্থ হয়ে মোট মানুষের সংখ্যা ৩৯৩১৩ জন। এরফলে বর্তমানে অ্যাক্টিভ কেস আছে ২৪,৯৮৮ টি।

অন্যদিকে আগের চেয়ে রাজধানীতে করোনা পরীক্ষার হার বহুলাংশে বাড়ানো হয়েছে। বর্তমানে দিল্লিতে করোনার পরীক্ষা করানো নিয়ে বাসিন্দাদের কোনওরকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে না বলে দাবি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের।

The post চিনের থেকেও ১০ গুণ বড় কোভিড সেন্টার দিল্লিতে, চালু এ সপ্তাহেই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2VcZ66E
إرسال تعليق (0)
أحدث أقدم