বর্ষার জের , আর্দ্রতা সঙ্গে শহরে মিলতে পারে বৃষ্টি

স্টাফ রিপোর্টার , কলকাতা : শহরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গল ও বুধবার বৃষ্টি কম হবে। তবে বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতা ও দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা অস্বস্তি থাকবে শহরে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর

অনেক দিন পর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রিতে এসেছে। দক্ষিণবঙ্গে সার্বিক বৃষ্টির পরিমান কমতেই এই তাপমাত্রার বৃদ্ধি। কিন্তু দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে যেখানে বৃষ্টি হচ্ছে আচমকা প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। টানা আধ ঘণ্টা ঝেঁপে বৃষ্টি হচ্ছে। যেমন আজ বুধবার ভোর রাতে এমন বৃষ্টি হয় একদফা।

এদিন কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ কখনও পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও অস্বস্তি বজায় থাকবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। অন্যদিকে গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ থেকে ৭১ শতাংশ । এদিন কলকাতা তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩ থেকে সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টি হয়েছে ২.৫ মিলিমিটার। সল্টলেকে বৃষ্টি হয়নি, দমদমে ১৪.১ মিলিমিটার বৃষ্টি হয়।

এদিকে উত্তরবঙ্গে দু-এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বৃহস্পতি ও শুক্রবার অতি ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গের। নিম্নচাপ অক্ষরেখা ও মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে আরও ৪-৫ দিন। পূর্ব ও মধ্য ভারতের বেশকিছু রাজ্যেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, ছত্রিশগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। এ দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে রাজধানী দিল্লিতেও। কোথাও কেথাও জল জমে গিয়েছে বলে জানা গিয়েছে। ভারী বৃষ্টি হবে কঙ্কন ও গোয়াতেও। তাপপ্রবাহের সম্ভাবনা রাজস্থানে।

কিছু দিন আগে ঘূর্ণিঝড় আমফানের ধাক্কা সয়েছে পশ্চিমবঙ্গ। আমফান ১৯৯৯ সালের পর বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রথম সুপার সাইক্লোন। তার পরের নিসর্গও তীব্র ঘূর্ণিঝড়। তথ্য বলছে, গত চার বছরের ২০টি ঘূর্ণিঝড়ের মধ্যে ১৫টিই তীব্র, অর্থাৎ ৭৫%। এসিসিআইওআর রিপোর্ট অনুযায়ী, চলতি শতকে, বিশেষ করে বর্ষা পরবর্তী সময়ে তীব্র ঘূর্ণিঝড়ের প্রবণতা বেড়েই চলেছে। গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বেড়ে যাওয়ায় বড়সড় ছাপ পড়ছে তাপমাত্রা বৃদ্ধিতে। ২০১৮ পর্যন্ত অতীতের ১১৮ বছরে দেশের গড় তাপমাত্রা ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সবচেয়ে বেশি গরম বাড়ছে বর্ষার আগে।

The post বর্ষার জের , আর্দ্রতা সঙ্গে শহরে মিলতে পারে বৃষ্টি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BuwDlT
إرسال تعليق (0)
أحدث أقدم