দিলীপ-সুজনদের নিয়ে ‘আমফান’ কমিটি গঠন করলেন মমতা

স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্যে আমফান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সর্বদলীয় কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটি রাজ্য ও কেন্দ্রকে আমফান পরবর্তী পুর্নগঠনে প্রয়োজনীয় সুপারিশ দেবে। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে।

করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে আর্থিক সঙ্কটের প্রেক্ষিতে বুধবার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সব দলের প্রতিনিধিদের নিয়ে আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতে সব দলের প্রতিনিধিদের নিয়ে কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিতে রয়েছেন তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্যায়, বিজেপির তরফে দিলীপ ঘোষ, সিপিএমের তরফে সুজন চক্রবর্তী-সহ প্রতিটি দলের নেতারাই।

এদিন প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে সর্বদল বৈঠক। সেই বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই কমিটি প্রস্তাব জমা দেবে। কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে কাজ করা হবে। একইসঙ্গে নীতি আয়োগকে সুন্দরবন নিয়ে চিঠি দেওয়া হবে। স্থায়ী বাঁধ নির্মাণ সহ ওই সব এলাকার সমস্যার যাতে একটা স্থায়ী সমাধান করা যায়, সেই বিষয়ে একটা মাস্টার প্ল‍্যান তৈরি করা হবে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ‍্যের স্বার্থে সবাই যাতে এক সুরে কথা বলে, সেটা দেখতে হবে। করোনা যাতে ছড়িয়ে না পড়ে, তারজন‍্য সবাইকে সতর্ক থাকতে হবে। কোভিড রোগীদের বিষয়ে আরও বেশি করে নজর দেওয়া হবে। ক্ষতিপূরণ পাওয়া থেকে কেউ বঞ্চিত হলে আবেদন করুন। ত্রাণ নিয়ে দলবাজির কোনও জায়গা নেই। আমার কাছে ২,১০০টি অভিযোগ এসেছে। আমি সেগুলো দেখছি। আমি নিজে আমার দলের চার জনকে দল থেকে তাড়িয়েছি।”

The post দিলীপ-সুজনদের নিয়ে ‘আমফান’ কমিটি গঠন করলেন মমতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/37XxR5r
إرسال تعليق (0)
أحدث أقدم