হাতের তালুর উপর জল চুমুক দিয়ে খাচ্ছে সাপ, ভাইরাল ভিডিও

নয়াদিল্লি: আতঙ্কের নাম করোনা মহামারী। আর এই একটা মহামারীর কোপে দুনিয়াজুড়ে যেন হাঁফ ছেঁড়ে বেঁচেছে প্রকৃতি। সংক্রমণ এড়াতে যখন গৃহবন্দি মানুষ,তখন প্রাণভরে তাজা শ্বাস নিচ্ছে অসুস্থ পৃথিবী। আর এই নিদারুণ দুর্দিনে করোনা যেন প্রকৃতিকে শাপে বর দিয়েছি। যারফলে প্রায় প্রতিদিনই বিষ্ময়কর নানা ঘটনার সাক্ষী থাকতে পারছেন আমজনতা।

সম্প্রতি মন ভালো করা একটি দারুণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ফরেস্ট অফিসার সুশান্ত নন্দা। ওই বনাধিকারিকের শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, একটি সুন্দর সবুজ সুতোর মতো লিকলিকে সরু সাপ জল চুমুক দিয়ে খাচ্ছে। তাও নাকি আবার মানুষের হাতের তালুর উপর।

সাপকে নিজের ত্রিসীমানার মধ্যে দেখলে যখন আমজনতার আত্মারাম খাঁচা হওয়ার যোগাড় তখন এমন ভিডিও দেখে বিষ্ময় প্রকাশ না করে আর থাকতে পারেননি নেটপাড়ার সদস্যরা।

 

কেউ কেউ আবার এমন সুন্দর ভিডিও চাক্ষুস করার পর কমেন্টের মাধ্যমে নিজেদের উৎসাহ উদ্দিপনা ব্যক্ত করেছেন। সব মিলিয়ে বলা চলে লকডাউনের একঘেয়েমি দিনে মাঝেমধ্যে ফরেস্ট অফিসারের শেয়ার করা এমন ভিডিও গুলি দেখলে আপনার মন ভালো হতে বাধ্য।

The post হাতের তালুর উপর জল চুমুক দিয়ে খাচ্ছে সাপ, ভাইরাল ভিডিও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31bGZ4Y
إرسال تعليق (0)
أحدث أقدم