ফের চিনে ছড়াচ্ছে করোনা, এবার বাড়ছে অ্যাসিম্পট্যোম্যাটিকের সংখ্যা

বেজিং : ফের করোনা আতঙ্ক। চিনে নতুন করে করোনা ছড়াচ্ছে বলে খবর মিলেছে। রবিবার ৬জনের শরীরে করোনার উপসর্গ ধরা পড়েছে। শনিবারের থেকে তিন জন বেশি। নতুন করোনা আক্রান্তদের মধ্যে পাঁচজনই বিদেশ থেকে ফিরেছিলেন বলে খবর। চিনের ন্যাশনাল হেলথ কমিশন নিজেদের ওয়েবসাইটে এই তথ্য দিয়েছে।ছয় নম্বর ব্যক্তি দক্ষিণ আইল্যান্ড প্রদেশ হাইনানের বাসিন্দা।

এছাড়াও ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে নতুন করে আক্রান্তদের মধ্যে পাঁচজনই অ্যাসিম্পট্যোম্যাটিক। অর্থাৎ করোনা ভাইরাসে সংক্রামিত হওয়ার কোনও উপসর্গ তাঁদের মধ্যে দেখা যাচ্ছে না। চিনে এখনও পর্যন্ত ৮৩,০৩৬ জন আক্রান্ত হয়েছেন, যদিও নতুন করে কোনও মৃত্যুর খবর নেই। মোট মৃত্যুর সংখ্যা ৪৬৩৪। মে মাসের শেষের দিকে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণের কথা জানা যায়।খবর মেলে চিনে ৩৬ জন নতুন করে আক্রান্ত।

তবে এমন তথ্য সামনে আসে যে, ৩৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে তাঁদের মধ্যে ২৯ জন উপসর্গবিহীনভাবেই সংক্রমিত। নতুন সংক্রমণের বেশিরভাগই উহান প্রদেশ থেকে যেখানে ৬.৫ মিলিয়ন মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে।

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, সাতটি নতুন আমদানি করা ঘটনা সামনে এসেছে। এদের মধ্যে পাঁচটি ইনার মঙ্গোলিয়া অটোনমাস রিজিয়ন এবং সাংহাইতে একটি এবং ফুজিয়ানে একটি ঘটনা সামনে এসেছে।

ভারতে যে হারে সংক্রমণ বাড়ছে, তা রীতিমত আশঙ্কার। ইতিমধ্যেই স্পেনকে ছাপিয়ে সর্বাধিক আক্রান্তের হিসেবে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। রবিবার সকালেও যে ছবি সামনে এল তা উদ্বেগের।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯,৯৭১ অর্থাৎ প্রায় ১০ হাজারের কাছাকাছি। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৪৬,৬২৮। ভারতে এই ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৬,৯২৯ জনের।

এইমসের ডিরেক্টর ড. গুলেরিয়া বলেন, যদিও আগামী ২-৩ মাসে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে জাতীয় স্তরে কোনও কমিউনিটি ট্রান্সমিশন হয়নি।

দেশের রাজ্যগুলির মধ্য এখনও আক্রান্তের সংখ্যায় সবার উপরে মহারাষ্ট্র। ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৩৯ জন আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮২,৯৬৮। তবে মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন জায়গায় লকডাউন শিথিল হতে শুরু করেছে।

The post ফের চিনে ছড়াচ্ছে করোনা, এবার বাড়ছে অ্যাসিম্পট্যোম্যাটিকের সংখ্যা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UlBlc8
إرسال تعليق (0)
أحدث أقدم