শ্রীনগর: সোমবারের চিত্রটাও রবিবারের মতোই। ভোরের শান্ত পরিবেশ ভেদ করে গুলির শব্দে ঘুম ভাঙল ভূ-স্বর্গের। তবে এবার ঘটনাস্থল সোপিয়ানের পিঞ্জোরা এলাকা।
কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী একযোগে এই অপারেশন শুরু করেছে বলে জানা গিয়েছে। এখনও পুরোদমে চলছে গুলির লড়াই। তবে হতাহতের কোনও খবর এখনও মেলেনি।
রবিবার দিনের শুরু থেকেই সেনা-জঙ্গি লড়াই নিয়ে উত্তপ্ত ছিল জম্মু ও কাশ্মীর। পরে জানা যায়, টানা গুলির লড়াইয়ের পর পাঁচজন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা।
ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, এদিনের অপারেশনে পাঁচজন জঙ্গি নিহত হয়েছেন তবে তাঁদের কারোর পরিচয় বা কোন দলের সঙ্গে যুক্ত তা জানা যায়নি। সূত্রের খবর, ওই পাঁচজনের মধ্যে টপ কম্যান্ডার আছেন তবে মনে করা হচ্ছে তাঁরা প্রত্যেকেই হিজবুল মুজাহিদিনের অংশ ছিলেন।
শুক্রবারেও কাশ্মীরের রাজৌরির কালাকোটে বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিকেশ ১ জঙ্গি। খবর মোতাবেক, বৃহস্পতিবার রাতে এই এনকাউন্টারে ওই জঙ্গিকে নিকেশ করা হয়।
গত সপ্তাহেই সেনার হাতে খতম হয় তিন জইশ জঙ্গি। কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। বুধবার সকালে জঙ্গি ও ভারতীয় বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। এই সংঘর্ষে ভারতীয় সেনার হাতে নিকেশ হয় তিন জইশ ই মহম্মদ জঙ্গি। কঙ্গন এলাকায় জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়েই তল্লাশি চালাতে শুরু করে সেনা।
The post BREAKING: ভোর রাতে কাশ্মীরে শুরু এনকাউন্টার, চলছে গুলির লড়াই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dIqrop