রাস্তায় বাইক-ট্যাক্সি বেরোতেই একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রল-ডিজেলের দাম

নয়াদিল্লি: সোমবার সকাল থেকে আনলক ১ এ বড়সড় ছাড় শুরু হয়ে গিয়েছে। রাস্তায় বেরিয়েছেন অনেক বেশি মানুষ। খুলে গিয়েছে অফিস-কাছারি, রেস্তোরা। এমন পরিস্থিতিতে রবিবার দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দাম বাড়াল সরকার। এক ধাক্কায় লিটার প্রতি ৫০ পয়সা বাড়ানো হল দাম।

অয়েল মার্কেটিং কোম্পানির নোটিফিকেশন জানাচ্ছে, রবিবার রাজধানীতে ৭১ টাকা ২৬ পয়সা থেকে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৭১ টাকা ৮৬ পয়সা। অর্থাৎ ৬০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম।

ডিজেলের দামও একই ভাবে বৃদ্ধি পেয়েছে ৬০ পয়সা। লিটার প্রতি ৬৯ টাকা ৩৯ পয়সা থেকে দাম বেড়ে হয়েছে ৬৯ টাকা ৯৯ পয়সা। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই এই দাম বলে জানানো হয়েছে।

মুম্বই ও কলকাতা উভয় জায়াগাতেই দাম বেড়েছে। ৫৯ পয়সা করে বেড়েছে দাম। রবিবার কলকাতায় দাম ছিল ৭৩ টাকা ৮৯ পয়সা ও মুম্বাইতে দাম ছিল ৭৮ টাকা ৯১ পয়সা।

মুম্বইতে ৫৮ পয়সা ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৮ টাকা ৭৯ পয়সা। একই ভাবে কলকাতায় ডিজেলের দাম বড়ে রবিবার দাম ছিল ৬৬ টাকা ১৭ পয়সা। দাম বেড়েছে ৫৫ পয়সা।

The post রাস্তায় বাইক-ট্যাক্সি বেরোতেই একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রল-ডিজেলের দাম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XJV1Zz
إرسال تعليق (0)
أحدث أقدم