রিয়াধ: করোনার জেরে লড়ছে সারা বিশ্ব। সৌদি আরবও তার ব্যতিক্রম না। আর এই লড়াইয়ের অংশ হিসেবে হজ পালনেও বাধা নিষেধ আনল সৌদি। সৌদি আরব সোমবার ঘোষণা করেছে, তারা এ বছর দেশে মাত্র ১০০০ যাত্রীকে হজ পালনের অনুমতি দেবে।
পাশাপাশি একটি প্রতিবেদন জানাচ্ছে, সৌদির নয়া ঘোষণা অনুসারে এবছর বাইরের তীর্থযাত্রীরা হজে অংশ নিতে পারবেন না। নিঃসন্দেহে এটি বিশ্বজুড়ে মুসলমানদের জন্য হতাশাজনক খবর।
এবছর ভারত থেকে কোনও মুসলিম তীর্থযাত্রী হজ করতে সৌদিতে যাবেন না। করোনার সঙ্কটের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের অনুরোধের পরে কেন্দ্র সরকারের তরফে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজযাত্রার জন্য নির্বাচিত ২ লক্ষ ১৩ হাজার লোককে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠানো হচ্ছে।
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভী জানিয়েছেন, তিনি সোমবার সন্ধ্যায় সৌদি আরব সরকারের হজ মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ভারতকে এই বছর হজ যাত্রার জন্য যাত্রী না পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। ভারত সরকারও সৌদির এই আবেদনে সাড়া দিয়ে ই বছর কোনও যাত্রী না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবেও হানা দিয়েছে করোনা। ইতিমধ্যে সেখানে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৩ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ২,৫২৩ জনের। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ২ লক্ষ ৩ হাজার।
The post করোনার জের, কেবল মাত্র ১০০০ জনকে হজের অনুমতি সৌদি আরবে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OKeBzi