স্টাফ রিপোর্টার , কলকাতা : বৃষ্টি হলেও, কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি হরয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ সর্বনিম্ন ৭৫ শতাংশ। গত ২৪ বৃষ্টি হয়েছে ১৫.৯ মিলিমিটার।আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৫.৫ মিলিমিটার। দমদমে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সল্টলেকে বৃষ্টি হয়নি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন এমনই থাকবে আবহাওয়া।
হাওয়া অফিস এও জানিয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম ,মুর্শিদাবাদ ও পশ্চিম বর্তমানে মঙ্গলবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী বুধবার পর্যন্ত তুমুল বৃষ্টির জেরে ধ্বসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি পাহাড়ি নদীগুলির জলস্তর বিপদসীমা ছাড়়াতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ফলে, জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ আগামী ২২ জুলাই পর্যন্ত প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশের উপরে অবস্থানের কারণে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার অতিভারী বৃষ্টি হবে কোচবিহার ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে মালদহতেও। মঙ্গলবার দক্ষিণ সিকিমে অতিবৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস পাওয়া পর সতর্ক প্রশাসনিক কর্তারাও। তৈরি থাকতে বলা হয়েছে থানা এবং স্থানীয় প্রশাসনিক অফিসারদেরও। ব্যাপক বৃষ্টি হবে অসম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। সিকিমেও অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নেমে পরিবহণ স্তব্ধ হতে পারে। উত্তরবঙ্গের সমতলে প্লাবনের আশঙ্কা। নদীর জল স্তর হু হু করে বাড়তে পারে আগামী ৪-৫ দিন। একইসঙ্গে বঙ্গোপসাগর থেকে দক্ষিণা বাতাস দক্ষিণ-পশ্চিমে বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এর জেরে আগামী কয়েকদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে আরব সাগর থেকে আসা পূবালী হওয়ার সংঘাতে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন ভারী বৃষ্টি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও উত্তর প্রদেশের একাংশে। সৌরাষ্ট্র থেকে রাজস্থান পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে৷ এছাড়াও সৌরাষ্ট্র রয়েছে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে দক্ষিণ ভারতের কিছু রাজ্যে এবং মধ্য ও পশ্চিম ভারতের রাজ্য ও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
The post বৃষ্টি হলেও স্বস্তি মিলছে না, কলকাতায় বেড়েই চলেছে আর্দ্রতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hjvKvX