সব কিছু অত্যাধিক কম দামে, অ্যামাজনে শুরু প্রাইম ডে সেল ২০২০

নয়াদিল্লি: গ্রাহকদের কথা ভেবে এবারে আমাজনে ঘোষণা করা হল এক নয়া সেলের। ইতিমধ্যে অন্যতম ই কমার্স সংস্থা ফ্লিপকার্ট নিয়ে এসেছিল সেল। যার ফলে গ্রাহকেরা নিজেদের প্রয়োজনীয় যিনি পেয়েছেন অত্যাধিক কম দামে। এবারে গ্রাহকদের কথা ভেবে আমাজনে নিয়ে আসা হল আমাজন প্রাইম ডে সেল ২০২০। ক্রেতারা নিজেদের প্রয়োজনীয় জিনিস পাবেন খুব কম দামে।

এই সেল শুরু হবে ৬ অগস্ট বৃহস্পতিবার থেকে। চলবে ৭ অগস্ট পর্যন্ত। এই সেল চলাকালীন গ্রাহকদের জন্য থাকবে একাধিক চমক। সেল চলাকালীন বেশ কিছু স্মার্ট ফোন, ইলেকট্রনিকস জিনিস পত্র, খেলনা থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাবে অত্যন্ত কম দামে। পাশপাশি একাধিক ব্র্যান্ডেড জিনিসপত্র পাওয়া যাবে অত্যন্ত কম দামে। এছাড়া এই সেল চলাকালীন থাকবে আরও একাধিক সুবিধা। থাকবে ইএমআই সুবিধার সঙ্গে এইচডিএফসি ব্যাংকের কার্ডের উপরে থাকছে আকর্ষণীয় ছাড়। এছাড়াও এই সেলে আমাজন প্রাইম গ্রাহকেরাও পাবেন একাধিক সুবিধা। এছাড়া গ্রাহকেরা পেমেন্ট করার জন্য একাধিক সুবিধা পাবেন গ্রাহকেরা। এই প্রথম এই সেল আনা হয়েছে অগস্ট মাসে।

এই বিষয়ে আমাজন ইন্ডিয়ার এক আধিকারিকের তরফে জানা গিয়েছে আবারও গ্রাহকদের জন্য ফিরে এসেছে প্রাইম ডে সেল। আর এই বছরে আরও নয়া সুবিধা নিয়ে এসেছে এই সেল। পাশাপাশি গ্রাহকদের জন্য একাধিক নয়া প্রোডাক্ট নিয়ে আসা হয়েছে এবং তার সঙ্গে রয়েছে ছাড়ের চমক। এছাড়া এক্সচেঞ্জ অফারও থাকছে। এছাড়াও বেশ কিছু প্রডাক্টের উপরে থাকছে ক্যাশ ব্যাকের সুবিধাও। অর্থাৎ এই পরিস্থিতিতেও গ্রাহকেরা যাতে এই সেলের আনন্দ নিতে পারে সেই কথা মাথাতে রেখে আনা হয়েছে এই সেল।

The post সব কিছু অত্যাধিক কম দামে, অ্যামাজনে শুরু প্রাইম ডে সেল ২০২০ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CAoBc5
إرسال تعليق (0)
أحدث أقدم