খনি থেকে উদ্ধার ৫০ লাখ টাকার হীরে

ভোপাল: মধ্যপ্রদেশের পান্না জেলায় একটি খনি থেকে উদ্ধার হল ৫০ লক্ষ তাকার একটি হীরে। জানা গিয়েছে সেটি ১০.৬৯ ক্যারেট ডায়মন্ড।

আনন্দিলাল কুশওয়াহা (৩৫) নামে এক ব্যক্তি রানীপুর এলাকায় খনিটির ইজারা নিয়েছিল। তিনিই ওই হীরেটি পেয়ে স্থানীয় একটি হীরার অফিসে (হিরা কার্যালয়) এ সেটি জমা দেন।

এর আগে আনন্দিলাল নামে ওই ব্যক্তি ৭০ সেন্টের আর একটি হীরাও জমা দিয়েছিলেন। তিনি বলছেন, করোনার জেরে হওয়া লকাউনের শিথিলতার পর জেলা জুড়ে এটাই প্রথম বড় খোঁজ।

আরও পড়ুন – চোপড়াকান্ডে মৃত কিশোরীর বাবা ও দুই দাদা গ্রেফতার

ওই অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, এই মূল্যবান হীরা নিলাম করা হবে এবং সরকারী রয়্যালটি ও কর কেটে নেওয়ার পরে বাকি টাকা আনন্দিলাল কুশওয়াহাকে দেওয়া হবে।

যদিও ওই হীরের প্রকৃত মূল্য কত, তা এখনও জানা সম্ভব হয়নি। তবে স্থানীয় এক বিশেষজ্ঞের দাবি, এর দাম ৫০ লক্ষ টাকা হতে পারে।

মিঃ কুশওয়াহা সাংবাদিকদের জানিয়েছেন, তিনি বং তাঁর সহযোগীরা গত ছয় মাস ধরে খনিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এবং এই আবিষ্কারে তাঁরা যে অত্যন্ত রোমাঞ্চিত, সেকথাও জানাতে ভোলেননি।

উল্লেখ্য, মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের পান্না জেলা হীরার জন্য যথেষ্ট বিখ্যাত। এখানে খনি থেকে প্রায়ই হীরা উদ্ধার করা হয়।

The post খনি থেকে উদ্ধার ৫০ লাখ টাকার হীরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hpgk9M
إرسال تعليق (0)
أحدث أقدم