দফায় দফায় দিনভর বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

স্টাফ রিপোর্টার , কলকাতা : আজও দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দিনভর এমনই বৃষ্টির আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে তা স্পষ্ট এই পূর্বাভাসেই।

সোমবার থেকে দফায় দফায় বৃষ্টি বেড়েছে দক্ষিনবঙ্গের জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি হয়ে ভারী বৃষ্টির দেখা মিলছে বিভিন্ন জেলায়। এমন বৃষ্টি আজ বৃহস্পতিবার সারাদিন দফায় দফায় চলবে বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। মূলত বৃষ্টির গড়কে তাঁরা হালকা থেকে মাঝারি বৃষ্টি বলেই জানাচ্ছেন। রাজ্যের পশ্চিমের চার জেলায় অতিভারী বৃষ্টির সর্তকতা। সমুদ্র উপকূলের জেলায় ঝড়ো হাওয়ার সর্তকতা দেওয়া হয়েছে আগেই। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে আবহাওয়াবিদরা এটাও জানাচ্ছেন উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের অবস্থান পশ্চিমের দিকে। মূলত ওডিশার রাউরকেলায় দিকে এর অবস্থান। তাই ওডিশা, বিহার, ঝাড়খণ্ড পাবে বেশি বৃষ্টি। তেমনভাবেই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বেশি পড়বে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। জেলা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এদিন বিকেল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত আসানসোলে ১২.৮ মিলিমিটার, বর্ধমানে ১৮.৪ মিলিমিটার, ক্যানিংয়ে ৫২.২ মিলিমিটার, ডায়মন্ড হারবারে ৬৭.২ মিলিমিটার, দিঘায় ১১.৫ মিলিমিটার, হলদিয়ায় ৩৮.৭ মিলিমিটার, মেদিনীপুরে ১২.৪ মিলিমিটার, শ্রীনিকেতনে মিলিমিটার বৃষ্টি হয়েছে।

The post দফায় দফায় দিনভর বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jjuEkU
إرسال تعليق (0)
أحدث أقدم