ভারতে ১০ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যাকসেনচার

নয়াদিল্লি : টেক জায়ান্ট অ্যাকসেনচার এবার কর্মী ছাঁটাইয়ের পথে। বিশ্ব জুড়ে নিজেদের মোট কর্মীর ৫ শতাংশ ছাঁটাই করা হবে বলে জানিয়ে দিয়েছে সংস্থাটি। অস্ট্রেলিয়ান ফার্ম রিভিয়ুকে এই তথ্য জানিয়েছে অ্যাকসেনচার। করোনা ভাইরাস সংক্রমণের জেরে চলা লকডাউনে বেশ ক্ষতিগ্রস্থ এই সংস্থার আর্থিক পরিস্থিতি। তার জেরেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানিয়েছে তারা।

এএফআর রিপোর্ট জানাচ্ছে অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে একটি বৈঠকে বসে অ্যাকসেনচার। ইন্টারনাল গ্লোবাল স্টাফ মিটিংয়ে এই সংস্থার সিইও জুলি সুইট জানান, নতুন কর্মী নিয়োগ বন্ধ রেখে ও সাব কন্ট্রাক্টরদের বাদ দিয়েও অর্থনৈতিক পরিস্থিতি সবল হচ্ছে না। আর্থিক মন্দার মধ্যে দিয়ে চলছে এই সংস্থা। ফলে কর্মী ছাঁটাই করতেই হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ব জুড়ে মোট কর্মীর ৫ শতাংশ ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে ভারতে প্রায় ১০ হাজার অ্যাকসেনচার কর্মীকে কাজ হারাতে হতে পারে বলে আশংকা।

সুইট জানান, প্রতি বছরই বেশ কিছু কর্মী কোম্পানি ছাড়ে। সেই জায়গায় নতুন কর্মী নিয়োগ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। কিন্তু এবার অবস্থার প্রেক্ষিত আলাদা। চাহিদা ও কাজের গতি বদলেছে। ফলে সেই অনুযায়ী কাজ করতে হবে সংস্থাকে। তাই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে অ্যাকসেনচার।

ভারতে অ্যাকসেনচারে কাজ করেন প্রায় দুলক্ষ কর্মী। এর মধ্যে ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে বলে জানা গিয়েছে। গোটা বিশ্বে ইতিমধ্যেই এই সংস্থা থেকে ২৫ হাজার মানুষকে বাদ দেওয়া হয়েছে। এই সংস্থার মোট কর্মীর সংখ্যা পাঁচ লক্ষ।

এর আগে, টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা জানান, করোনা সংকটে ভারতীয় সংস্থাগুলির বাঁচার উপায় হিসেবে কর্মী ছাঁটাই করাটাকে আদৌ সমাধানের পথ নয়। তাঁর মতে, এটা একটা হাঁটুর ঝাঁকুনি প্রতিক্রিয়ার মত। করোনা পরবর্তী বিশ্বে ব্যবসার পদ্ধতি বদলে যাবে বলে তিনি জানিয়ে ছিলেন।

টাটা গোষ্ঠী কোন কর্মীকে ছাটাই করেনি যেখানে বেশকিছু ভারতীয় কোম্পানি কর্মী সংকোচন করেছে কারণ দেশজুড়ে লকডাউনের জেরে নগদের অভাব হয়েছে। এই শিল্পপতি এক ওয়েবসাইটে আলাপচারিতায় জানান, বাঁচতে গেলে যেটা প্রয়োজন ও সঠিক বলে মনে হচ্ছে সেটার পরিবর্তনটা গ্রহণ করতে হবে। ‌ কোন একটা নির্দিষ্ট পথে কেউ ব্যবসা চালিয়ে যায় না আর বাঁচা যায় না যদি না সকল অংশীদারদের প্রতি সংবেদনশীল না হওয়া যায়। কর্মী ছাঁটাই করলেই সমস্যার সমাধান হবে না যেখানে কর্মীদের প্রতি দায়িত্ব রয়ে গিয়েছে।

তবে তাঁর এই মতাদর্শে যে কোনও কোম্পানিই চলছে না, তা বলাই বাহুল্য। একের পর এক সংস্থায় কর্মী ছাঁটাই চলছে লকডাউনের মধ্যে।

The post ভারতে ১০ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যাকসেনচার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32ts0lY
إرسال تعليق (0)
أحدث أقدم