নেই কোনও চালক, স্টেশন ছাড়তেই লাইনচ্যুত ট্রেন

রোম: একজন যাত্রী সহ কোনও ড্রাইভার ছাড়াই চালু হয়ে লাইনচ্যুত হল ট্রেন। বুধবার এঘটনা ঘটেছে ইতালিতে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে ওই দেশের সংবাদমাধ্যম।

জানা গিয়েছে ওই ট্রেনটি কোনও টিকিট চেকার বা ড্রাইভার ছাড়াই মিলানের উত্তর দিকে প্রায় সাত কিলোমিটার এগিয়ে যায়। ট্রেনে ছিল একজন যাত্রী। সাত কিলোমিটার এগোনোর পড়ে ট্রেন থেকে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। এঘটনায় মোট ৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

রেল এই ঘটনার তদন্ত শুরু করেছে। জানানো হয়েছে কোনও কারণে ট্রেনটি কোনও কর্মী ছাড়াই চলতে শুরু করেছিল। কী সেই কারণ, তাই তদন্তের মাধ্যমে দেখা হবে।

আরও পড়ুন – BREAKING: ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের দ্বীপ এলাকা, বাড়ছে আতঙ্ক

তবে বরাত ভালো বলা যেতে পারে, কারণ সেফটি সিস্টেম ট্রেনটিকে একটি অব্যবহৃত ট্রাকের ওপর দিয়ে চালিয়ে দেয়। সিসিটিভি থেকে প্রাপ্ত ছবি দেখে সহজেই অনুমেয় ওই ট্রেনে যাত্রী সংখ্যা বেশি থাকলে বড় দুর্ঘটনা ঘটত। মৃত্যু হত আরও অনেক বেশি।

তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা উপযুক্ত তদন্তের পরেই সামনে আসবে। তবে চালক ছাড়াই কীভাবে ট্রেন এগিয়ে গেল তা এই মুহূর্তে ভেবে পাচ্ছেন না কেউই।

The post নেই কোনও চালক, স্টেশন ছাড়তেই লাইনচ্যুত ট্রেন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3aEZukW
إرسال تعليق (0)
أحدث أقدم