স্টাফ রিপোর্টার , কলকাতা : এতদিন বাদে ঠিকঠাক বর্ষার বৃষ্টি হচ্ছে শহরে। ক্যলান্ডারের বর্ষার মাসগুলি কেটেছে অস্বস্তিকর গরম আর তুমুল রোদে। গা পোড়ানো রোদ আর বিশ্রী ঘাম নাকাল করেছিল শহরবাসীকে। বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েও হয়নি। বেশিরভাগ সময়েই কলকাতা থেকেছে বৃষ্টিহীন। সেই সমস্যা শেষ পর্যন্ত ধীরে ধীরে মেটাচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। মঙ্গলবার থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। বুধবার দুপুর থেকে ভালো বৃষ্টি হচ্ছে শহরে। বৃহস্পতিবার সকাল থেকেই চলছে সেই বৃষ্টি।
বৃষ্টিতে নেমেছে শহরের তাপমাত্রাও। মঙ্গলবার থেকেই এমন আবহাওয়ার জন্য ধীরে ধীরে কমছিল সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার ভোররাত থেকে তাপমাত্রা নামতে শুরু করে। গতকাল যা স্বাভাবিক ছিল তা আজ বৃহস্পতিবার নেমেছে স্বাভাবিকের নীচে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার বিকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আগেই এই তাপমাত্রা স্বাভাবিকের নীচে চলে গিয়েছিল। সৌজন্যে ৩০.২ মিলিমিটারের বৃষ্টি। আজ সকালে রেকর্ড অনুযায়ী ৩০.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে স্বাভাবিক নিয়মে আপেক্ষিক আর্দ্রতা যথেষ্ট বেশি। সর্বোচ্চ ৯৭ ও সর্বনিম্ন ৮১ শতাংশ। দমদমে বৃষ্টি হয়েছে ৩৮.১ মিলিমিটার, সল্টলেকে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৮৩ শতাংশ। বৃষ্টি হয় ২১.৫ মিলিমিটার।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রার ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৮৩ শতাংশ। এর থেকে বুধবার যে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক তা বলা যেতেই পারে। এর কারণ মঙ্গলবারএর বৃষ্টি। ওইদিন সকালে রোদের দেখা মিললেও, বেলা গড়াতেই আকাশের চেহারা পাল্টে যায়। দুপুরের পর কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বয়েছে দমকা হাওয়া।
The post রাতের পর সকালেও জারি বৃষ্টির বহর, স্বস্তিতে শহর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34e7SGY