১০ বছর ধরে ১৪৩ জনের হাতে ধর্ষণ, থানায় অভিযোগ দায়ের মহিলার

হায়দরাবাদ: ফের সামনে আসল চূড়ান্ত নক্ক্যারজনক এক ঘটনা। ১০ বছর ধরে ১৪৩ জনের হাতে ধর্ষণের শিকার এক মহিলা! ২৫ বছরের ওই মহিলা হায়দরাবাদ পুলিশের কাছে এঘটনায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গিয়েছে ওই মহিলা হায়দরাবাদের নলগোন্ডা জেলার বাসিন্দা। স্থানীয় একটি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ওই মহিলার দাবি, ২০১০ সাল থেকে ধর্ষণের স্বীকার তিনি।

অভিজোগকারীণী পুলিশকে জানিয়েছে, মোট ১৪৩ জন তাঁকে ধর্ষণ করেছে ও শারীরিক ভাবে হেনস্থা করেছে। এরমধ্যে ১৩৯ জনের নাম তিনি থানায় জানিয়েছেন, বাকি ৪ জনের নাম তিনি মনে করতে পারেননি বলে জানিয়েছেন।

ওই ১৩৯ জনের তালিকায় রয়েছে, রাজনৈতিক নেতা থেকে থেকে শুরু করে, মিডিয়া পারসন, ছাত্রনেতা সহ অন্য পেশায় যুক্তদের নাম। ঘটনায় মোট ৪২ পাতার একটি এফআইআর দায়ের করেছে পুলিশ। এফআইআর-এ অভিযুক্তদের নাম রয়েছে ৪১ পৃষ্ঠায়।

পুলিশ ওই মহিলাকে মেডিকেল পরীক্ষা ও কাউন্সেলিংয়ের জন্য পাঠিয়েছে। এক পুলিশ কর্তা জানিয়েছে, আগে অভিযোগ যাচাই করা হবে। তারপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিজের অভিযোগে মহিলা জানিয়েছেন, ২০০৯ সালে তার বিয়ের তিন মাস পরে তার স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি সহ বাড়ির অন্য আত্মীয়দের হাতে তিনি ধর্ষণ ও লাঞ্ছনার স্বীকার হন।

এরপর ২০১০ সালে ডিভোর্স হয় তাঁর। ডিভোর্সের পর নিজের বাড়িতে ফিরে ফের কলেজে ভর্তি হন তিনি। নিজের অভিজোগে ওই মহিলা জানিয়েছেন, অভিযুক্তরা একাধিকবার তাঁকে ধর্ষণ করে ও তা ভিডিও করে রাখে। পরে সেই ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ারও ভয় দেখানো হয় তাঁকে।

ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।

The post ১০ বছর ধরে ১৪৩ জনের হাতে ধর্ষণ, থানায় অভিযোগ দায়ের মহিলার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34uj5TV
Post a Comment (0)
Previous Post Next Post