এবার করোনার বলি কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার

কলকাতা: এবার করোনার বলি কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভোরে ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পুলিশকর্তার মৃত্যুতে শোকের ছায়া লালবাজারে। পুলিশ বিভাগে করোনার সংক্রমণ বেড়ে চলায় বাড়ছে উদ্বেগ।

করোনা প্রাণ কাড়ল কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। সপ্তাহখানেক আগে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হন ওই পুলিশকর্তা। তড়িঘড়ি চিকিৎসকদের পরামর্শ মেনে এই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে ভর্তি হওয়ার কয়েকদিনের মধ্যেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে।

শেষমেশ ভেন্টিলেশনে রেখে চিকিৎসা শুরু হয় কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। পরিবার-পরিজন থেকে শুরু করে লালবাজারের পুলিশ কর্তাদের মধ্যেও উদয়শঙকরবাবুর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। চিকিৎসকরাও তাঁকে সুস্ত করে তুলতে চেষ্টার কসুর করেননি। শেষমেশ শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের।

চিকিৎসক,নার্স-সহ অন্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গেই করোনার বিরুদ্ধে একেবারে প্রথম সারিতে থেকেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাচ্ছে আমাদের পুলিশ বিভাগ। জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্যে পালনে অনড় থাকতে গিয়ে ক্রমেই তাঁরাও আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে।

অনেকের মৃত্যুও হচ্ছে। শুধু কলকাতা পুলিশেই প্রায় ১৮০০ পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এরই পাশাপাশি এখনও পর্যন্ত নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের ৯ কর্মীর মৃত্যু হয়েছে।

গোটা রাজ্যেই ক্রমেই বাড়ছে সংক্রমণ। বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বাংলায় এখনও পর্যন্ত নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ২৯ হাজার ১১৯।

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২,৬৩৪। একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে অন্যদিকে সুস্থও হচ্ছেন অনেকে। এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন ৯৮ হাজার ৭৮৯ জন। সুস্থ হয়ে ওঠার হার বেড়ে ৭৬.৫১ শতাংশ।

The post এবার করোনার বলি কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FKte4z
إرسال تعليق (0)
أحدث أقدم