মন্দিরের কাছেই চলছিল খনন কার্য, খোঁজ মিলল রহস্যময় গুহার

দেরাদুন : উত্তরাখণ্ডে মিলল এক রহস্যময় গুহার খোঁজ। উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় একটি মন্দিরের কাছে খননকার্য চালানোর সময় এমন এক রহস্যময় গুহার সন্ধান মিলেছে, যা দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছে স্থানীয় মানুষেরাও।

পিথোরাগড় জেলায় খানপাড় গ্রামে অবস্থিত একটি মন্দিরে সৌন্দর্যায়নের কাজ করা হচ্ছিল, সে কারণে চলা খননকার্যের দরুণ আবিষ্কৃত হয় এই রহস্যময় গুহা। ব্যাপার জানাজানি হতেই স্থানীয় মানুষেরা সেখানে ভিড় করেন।

মন্দির প্রাঙ্গনে খনন চালানোর সময়ে এই মন্দির দেখা যায়। একটি পাথর কাটতেই পাহাড়ের গায়ে এই গুহার সন্ধান মেলে। দেখা যায় গুহাটি ১৫ মিটার দীর্ঘ ও ১০ মিটার চওড়া। দেখে আন্দাজ করা যায়, গুহাটি বেশ প্রাচীন।

আরও পড়ুন – BREAKING: সাতসকালে ভূমিকম্প রাজ্যে, আতঙ্কিত সাধারণ মানুষ

গুহার মধ্যে দেখা যায় শিবলিঙ্গাকৃতির শ্বেত পাথর। এছাড়া আরও নানান নিদর্শন। গুহার মধ্যে জলের ধারাও দেখা যায়। বর্তমানে বহু মানুষ দূর থেকে ওই গুহা দেখতে আসছেন ও এত মানুষের আসার ফলে খননকাজ আপাতত বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি একটি প্রাকৃতিক গুহা। বলা হচ্ছে, পর্যটকদের জন্য খুব শীঘ্রই এটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে।

The post মন্দিরের কাছেই চলছিল খনন কার্য, খোঁজ মিলল রহস্যময় গুহার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hnBDcg
إرسال تعليق (0)
أحدث أقدم