লখনউ: ফের উত্তরপ্রদেশে ধর্ষণ করে খুন করা হল ১৭ বছরের এক নাবালিকাকে। গত ১০ দিনের মধ্যে এই নিয়ে দু’টি এই একই ধরনের ঘটনা ঘটল। ফলে যোগী রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
নক্ক্যারজনক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লক্ষ্মীপুর খেরি জেলায়। সেখানে একটি গ্রামে পুকুরের পাশ থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ জানিয়েছে, খুনের আগে তাঁকে ধর্ষণও করা হয়।
প্রাথমিক ভাবে পুলিশের বক্তব্য, ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে তাঁকে। তাঁর তার ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রাম থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি শুকনো পুকুরের কাছ থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়।
খেরি থানার ভারপ্রাপ্ত অফিসার সতেন্দর কুমার জানিয়েছেন, ময়না তদন্তের রিপোর্ট ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ অভিযুক্তকে ধরতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানানো হয়েছে।
মেয়েটর এক আত্মীয় জানিয়েছে, একটি স্কলারশিপ ফর্ম পূরণ করতে গিয়ে সোমবার বাড়ি থেকে পাশের শহরে গিয়েছিল নাবালিকা মেয়েটি। কিন্তু এরপর দীর্ঘক্ষণ তাঁর খোঁজ না মেলায় খবর দেওয়া হয় পুলিশে।
তাঁর কাকা সংবাদমাধ্যমকে জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে মেয়েটি বেড়িয়েছিল। এই ঘটনায় তিনি কাকে দোষ দেবেন, বা কে এমন কাজ করতে পারে, সে সম্পর্কে কোনও ধারণা দিতে পারছেন না বলে জানিয়েছেন।
গত ১০ দিনের মধ্যে উত্তরপ্রদেশের এই জেলা থেকে কিশোরীকে ধর্ষণ ও হত্যার এটি দ্বিতীয় ঘটনা। ফলে জেলা জুড়ে আলোড়ন উঠেছে।
এর আগে ১৫ অগস্ট ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়। আখ ক্ষেত থেকে উদ্ধার করা হয় নাবালিকার দেহ । ওই গ্রামেরই দুজনকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়।
নাবালিকার বাবা জানিয়েছিল, তাঁর মেয়ের চোখ খুবলে নেওয়া হয়েছে ও জিভ কেটে নেওয়া হয়। তবে পরে পুলিশ সেই দাবি উড়িয়ে দেয়, জানানো হয় চোখ খুবলে নেওয়া হয়নি বা, জিভ কেটে ফেলাও হয়নি। তবে চোখের কাছে কিছু আঁচড়ের দাগ রয়েছে, যা সম্ভবত আখ গাছের ধারালো পাতা থেকে হয়েছে।
সেই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন, ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ, তিনি জানান, বিজেপি সরকারের সময়ে দলিত নিপীড়ন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যদি এটাকে জঙ্গল রাজ না বলা হয় তবে কোনটাকে বলা হবে।
The post যোগীরাজ্যে ফের নাবালিকাকে ধর্ষণ করে খুন, প্রশ্নের মুখে নারী নিরাপত্তা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jfQJki