দুর্গাপুর: ফের ভূমিকম্পে কেঁপে উঠল এরাজ্যের একপ্রান্ত। এবার কম্পন অনুভূত হল শিল্পশহর দুর্গাপুরে। বুধবার সকালে এই কম্পন অনুভূত হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, সকাল ৭ টা ৫৪ নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পের জেরে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষেরা। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে ২১ অগস্ট শুক্রবার সকালে কম্পন অনুভূত হয় পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায়। সেই ভূমিকম্পের তীব্রতা অবশ্য বেশি ছিল না।
চলতি সপ্তাহেই সোমবার কম্পন অনুভূত হয়, অরুণাচল প্রদেশের অনজো এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, ভোর রাতের আগে ৩ টে ৩৬ নাগাদ এই কম্পন অনুভূত হয়। তখন সকলে ঘুমে অচেতন হওয়ায় কেউ তেমন টের পাননি ভূমিকম্প। ফলে আতঙ্ক তৈরি হয়নি।
চলতি মাসে ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামানের পোর্ট ব্লেয়ারের নিকটবর্তী এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আন্দামান নিকোবর দ্বীপের পোর্টব্লেয়ার থেকে ২২২ কিমি দক্ষিণে ছিল এই কম্পনের কেন্দ্রস্থল। ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিমি নীচে আঘাত হানে এই কম্পন।
কদিন আগেই ভূমিকম্পে কেঁপে ওঠে মরুরাজ্য রাজস্থান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫ ম্যাগনিটিউড। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজস্থানের বিকানীর থেকে ৬৬৯ কিমি দূরে। ভূপৃষ্ঠ থেকে ৩০ কিমি গভীরে কম্পন প্রথম আঘাত হানে।
বিশেষজ্ঞরা বলছেন, ছোটখাটো ভূমিকম্প কোনও বড়সড় ভূমিকম্পের ইঙ্গিত। ফলে বাড়ছে চিন্তা। আশঙ্কিত মানুষজন।
The post BREAKING: ফের ভূমিকম্পে কাঁপল বাংলা, সাতসকালে আতঙ্ক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34zoIQE