প্রতিদিন মাত্র ২০০০ ভক্ত, রবিবার থেকে খুলছে বৈষ্ণোদেবীর মন্দির

জম্মু : রবিবার থেকে শুরু হয়েছে বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রা। প্রতিদিন মাত্র ২০০০ জন ভক্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন। প্রথম সপ্তাহে এই ২০০০ জনকেই যাত্রা করার অনুমতি দেওয়া হবে। এরমধ্যে ১৯০০ জন জম্মু ও কাশ্মীর থেকে এবং ১০০ জন বাইরের পুণ্যার্থী।

প্রথম সপ্তাহে পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তারপর আরও পূণ্যার্থীকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে কীনা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মার্চের ১৮ তারিখ থেকে পূণ্যার্থীদের জন্য বন্ধ মাতা বৈষ্ণোদেবীর মন্দির। প্রায় পাঁচ মাস পর খুছে মন্দিরের দরজা। একাধিক নিয়ম জারি করা হয়েছে পূণ্যার্থীদের জন্য।

জম্মু কাশ্মীর প্রশাসন জানিয়েছে ১০ বছর বয়েসের নীচে শিশুরা এই যাত্রায় অংশ নিতে পারবে না। প্রত্যেক পূণ্যার্থীকে মাস্ক পরতে হবে। রাতে যাত্রা করা চলবে না। সেক্ষেত্রে মাতা ভবনে পূণ্যার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জানানো হয়েছে, মন্দিরের সকালের আরতিতে অংশ নিতে পারবেন না কোনও ভক্ত। পূণ্যার্থীদের যাত্রার রেজিস্ট্রেশন করাতে হবে অনলাইনের মাধ্যমে। এজন্য কোনও কাউন্টারে ভিড় করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

জম্মু কাশ্মীরের বাইরে থেকে যে সব ভক্ত আসবেন তাঁদের জন্য কোভিড-১৯ অ্যান্টিজেন টেস্ট করানো ও তার নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দির পুনঃরায় খুলে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কাটরার এক বাসিন্দা জানিয়েছেন, “এই সিদ্ধান্তের সঙ্গে এলাকায় কিছু কাজ বাড়বে। যদিও তিনি বলেছেন সরকারের বাইরে থেকে আরও মানুষদের এখানে আসার অনুমতি দেওয়া উচিত যদি তাঁরা কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখাতে পারেন”।

ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে মন্দির কর্তৃপক্ষ শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড। নিয়মিতভাবে মন্দির চত্বরকে স্যানিটাইজ করার কাজ চলছে। ভক্তদের স্বাগত জানানোর ক্ষেত্রে কোভিড-১৯ অতিমারির মোকাবিলার সব নিয়ম মেনে চলা হচ্ছে। মন্দির দর্শনের ক্ষেত্রে গাইডলাইন তৈরি করেছে প্রশাসন।

প্রসঙ্গত, গত কয়েক বছরে কেন্দ্র সরকারের পক্ষ থেকেও বৈষ্ণোদেবী যাওয়ার রাস্তায় একাধিক পরিবর্তন আনা হয়েছে। বৈষ্ণোদেবীকে দীর্ঘদিন ধরেই সাজিয়ে তোলার পরিকল্পনা করেছিল কেন্দ্র। সেই মত একাধিক প্রকল্পও নেওয়া হয়। চালু করা হয় বন্দে ভারত এক্সপ্রেস।

The post প্রতিদিন মাত্র ২০০০ ভক্ত, রবিবার থেকে খুলছে বৈষ্ণোদেবীর মন্দির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Y53JBg
إرسال تعليق (0)
أحدث أقدم