ফের ভয়াবহ ভূমিধস, স্তুপ থেকে উদ্ধার ১৮ দেহ, নিখোঁজ বহু

কাঠমান্ডু: ভারতের স্বাধীনতা দিবসের আগেরদিন ভয়াবহ ঘটনা ঘটেছে নেপালে। নতুন করে ভূমিধস হয়েছে হিমালয়ের কোলের এই দেশে। এখনও পর্যন্ত ১৮ জনের মৃতদেহ  বের করা হয়েছে। চলছে উদ্ধার কাজ।

জানা গিয়েছে, সিন্ধুপালচক জেলার স্তুপ থেকে একের পর এক দেহ বের করার চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল। শেষ ২৪ ঘণ্টায় মোট ১১ বার প্রাকৃতিক বিপর্যয় দেখেছে নেপালের বিভিন্ন অংশ।

এছাড়াও জানা যাচ্ছে, ছয়টি আলাদা আলদা জায়গায় ভুমিধস হয়েছে নেপালে। একাধিক মানুষ নিখোঁজ বলেই প্রাথমিক সূত্রে খবর।

ভারতের সঙ্গ সীমান্ত নিয়ে সংঘাতের মাঝে নিজের ঘর সামলাতে ব্যস্ত নেপাল। ভয়াবহ বৃষ্টিতে রীতিমতন নাকানিচোপানি খাচ্ছে হিমালয়ের কোলের এই দেশ। বেশ অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে বলেই জানাচ্ছে নেপাল ডিশাসটার রিস্ক রিডাকশন এন্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ।

জুলাই মাস থেকেই একাধিকবার ভুমিধসের কবলে পরেছে নেপাল। প্রাণ গিয়েছে বহু মানুষের। হিমালয়ের কোলে ছোট্ট একটি দেশ নেপাল। যা ভারত সহ একাধিক জায়গার পর্যটকদের কাছে অতীব প্রিয় একটি জায়গা। কিন্তু গবেষকদের কাছে পাওয়া সাম্প্রতিক একটি তথ্য সেই সকল পর্যটকদের কপালে ভাঁজ ফেলতে যথেষ্ট।

জানা গিয়েছে, হিমালয়ের ভূমিকম্পের জেরে সমস্যার মধ্যে পড়তে পারে নেপাল। এই মুহূর্তে এমনিতেই গোটা বিশ্ব করোনা মহামারী নিয়ে বিপর্যস্ত। তার মধ্যে এই খবর যথেষ্ট হতাশার।

আলবেরতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গবেষকেরা নেপালের বেশ কিছু ভুল খুঁজে পেয়েছেন। যার ফলে মনে করছেন এই সকল কারণের জন্য আগামীতে ভূমিকম্পের মুখে পড়তে পারে নেপাল। যার জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে সেখানকার সম্পদ।

বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল নেপালের সিস্মিক গ্রাফ সহ প্রয়োজনীয় ছবি ও আনুষঙ্গিক তথ্য সংগ্রহ করে সেখান থেকে বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছেন। আর তারপরেই আশঙ্কা করেছেন আগামীতে নেপাল এই ভূমিকম্পের মুখে পরতে পারে।

আর সেখান থেকেই জানা গিয়েছে নেপালের দক্ষিণ পশ্চিমাংশ সমান হওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকার টেকটনিক প্লেটগুলি ওই এলাকার দিকে এগিয়ে গিয়েছে। মাইক দুভাল নামের এক গবেষক জানিয়েছেন তাদের গবশনার মূল লক্ষ্য ওই এলাকার সব দিকে খ্যেয়াল রাখা এবং ওই এলাকার ভূমিকম্প সংক্রান্ত বিষয় নিয়ে তথ্য যোগাড় করা। অর্থাৎ কি কারণে ভূমিকম্প হতে পারে সেই বিষয়গুলির উপর নজর দেওয়া।

The post ফের ভয়াবহ ভূমিধস, স্তুপ থেকে উদ্ধার ১৮ দেহ, নিখোঁজ বহু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3h3nvo3
إرسال تعليق (0)
أحدث أقدم