শনিতে বিরতি, রবি থেকেই ফের দক্ষিণে শুরু হবে বৃষ্টি

স্টাফ রিপোর্টার , কলকাতা : একদিনের বিরতি নেবে বৃষ্টি। দক্ষিনবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস এমনটাই জানাচ্ছে। তারপরে ফের শুরু হবে বৃষ্টি। সৌজন্যে নতুন নিম্নচাপ। এতদিন যে নিম্নচাপ ছিল তা সামান্য ফিকে হয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তা বৃষ্টিকে একেবারে দক্ষিণবঙ্গে থামিয়ে দেবে না। বৃষ্টির পরিমানকে কমাবে। তারপর ফের রবিবার থেকে ফের বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

পূর্ববর্তী নিম্নচাপের জেরে ১৭ অগস্ট থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। আজ শনিবার বৃষ্টির পরিমান কিছুটা কমবে। তবে এখনই একেবারে বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না। রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৩ আগস্ট আরও একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। তার জেরেই আগামী ২৬ অগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২১ অগস্ট বৃষ্টির গতি কিছুটা কমবে। বঙ্গোপসাগের ২৩ অথবা ২৪ তারিখের মধ্যে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ২৪ থেকে ২৬ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। টানা বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমতে পারে— কলকাতার ক্ষেত্রে এমনই সতর্কতা রয়েছে। নিম্নচাপ তৈরি হওয়ার ফলে, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির পাশাপাশি হাওয়ার গতিবেগ ভালই থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এই সময়ে। জেলার অবস্থাও অনেকটা একই রকম। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে। একই সঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকা জলমগ্নও হয়ে রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে এমনই জলছবি ফুটে উঠেছে সারাদিন।

ক্রবার সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার কারণে কলকাতার বিস্তীর্ণ এলাকা জলে ডুবে গিয়েছে। দক্ষিণের বেহালা, পর্ণশ্রী, ঠাকুরপুকুর থেকে উত্তরের মুক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া-সহ বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করে এ দিন সকাল থেকেই। জল সরানোর জন্য বিভিন্ন জায়গায় পুরসভার তরফে বড় বড় পাম্প বসানো হয়েছে রাস্তায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ১৭ তারিখ থেকে আলিপুর এলাকায় বৃষ্টি হয়েছে ১১৬.২ মিলিমিটার। দমদমে ৯৭ মিলিমিটার এব‌ং সল্টলেকে ৭৩ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় ওই এলাকাগুলিতে যথাক্রমে বৃষ্টি হয়েছে ৬০.১, ৪৭.৫, ৫১.৬ মিলিমিটার।

The post শনিতে বিরতি, রবি থেকেই ফের দক্ষিণে শুরু হবে বৃষ্টি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hlpCUq
إرسال تعليق (0)
أحدث أقدم