করোনা বিধি মেনে শুরু হবে বাদল অধিবেশন, প্রস্তুত হচ্ছে পার্লামেন্ট

নয়াদিল্লি : বড় ডিসপ্লে স্ক্রিন, দুই কক্ষের মাঝে বিশেষ কেবল ব্যবস্থার মতো একাধিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। কারণ সামনেই বাদল অধিবেশন। করোনা বিধি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। সংসদে রাখা হচ্ছে আলট্রা ভায়োলেট জার্মিসিডাল ইরাডিয়েশনের মতো ব্যবস্থা।

গত দুই সপ্তাহ ধরে এই বিষয়ে কাজ করে চলেছে রাজ্য সভার সচিবালয়। অগাষ্ট মাসের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম দিকে শুরু হবে বাদল অধিবেশন। অগাষ্ট মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সব রকম ব্যবস্থা শেষ করে ফেলতে চাইছে সচিবালয়। প্রস্তাবিত সময়ের মধ্যে এই কাজ শেষ করে ফেলার জন্য একটানা কাজ চলছে সংসদে। গোটা প্রক্রিয়া তত্বাবধান করছেন রাজ্যসভার চেয়ারম্যান ও উপ রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু।

সাংসদদের বিতর্কে অংশ নেওয়ার জন্য ও বক্তব্য রাখার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। থাকছে চারটি বড় স্ক্রিন। গ্যালারিতে থাকছে ছটি ছোট স্ক্রিনের ব্যবস্থা।থাকছে গ্যালারির জন্য থাকছে অডিও কনসোলস, দুটি কক্ষের জন্য স্পেশাল কেবল সংযোগ, যাতে অডিও ভিসুয়াল সিগন্যালের ট্রান্সমিশন সহজে হয়।

অফিসিয়াল গ্যালারি থেকে কক্ষকে আলাদা করার জন্য থাকছে পলিকর্বনেট শিট। এছাড়াও সাংসদদের মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি, চেম্বার ও কক্ষদুটিকে একসঙ্গে ব্যবহার করা এই প্রথম দেখা যাবে পার্লামেন্টে। ১৯৫২ সালের পর প্রথমবার পার্লামেন্টকে এই সাজে দেখা যাবে।

১৭ই জুলাই রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা একটি বৈঠক করেন। সেখানেই বাদল অধিবেশনের প্রস্তুতি নিয়ে আলোচনা চলে।

বসার ব্যবস্থাতেও আনা হয়েছে বিশেষ পরিবর্তন। রাজ্য সভার চেম্বার ও গ্যালারি, লোকসভার চেম্বার বাদল অধিবেশনে সাংসদদের বসার জন্য ব্যবহার করা হবে। ৬০জন সদস্য বসবেন চেম্বারে, ৫১ জন বসবেন রাজ্যসভার গ্যালারিতে। প্রথম রো ছেড়ে বসার ব্যবস্থা করা হবে। বাকি ১৩২ জন বসবেন লোকসভা চেম্বারে। প্রধানমন্ত্রী, লোকসভার দলনেতা, বিরোধী দলনেতা, ও অন্যান্য দলের নেতার জন্য চেয়ার নির্দিষ্ট করা থাকবে।

প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রাক্তন দলনেতাদের, যেমন মনমোহন সিং ও এইচ ডি দেবেগৌড়া, মন্ত্রী রামবিলাস পাসোয়ান, রামাদাস আস্থাওয়ালেরা বসবেন চেম্বারে। সরকারি আধিকারিক ও সাংবাদিকদের জন্য জায়গা নির্দিষ্ট করা থাকবে। সেক্ষেত্রে মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। গ্যালারি ও প্রেস গ্যালারিতে ১৫ জনের বেশি থাকতে পারবেন না বলে জানানো হয়েছে।

The post করোনা বিধি মেনে শুরু হবে বাদল অধিবেশন, প্রস্তুত হচ্ছে পার্লামেন্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31ZE7XK
إرسال تعليق (0)
أحدث أقدم