গান্ধীনগর: গুজরাতের খেদা জেলায় নাদিয়াদ এলাকায় জায়ীত সড়-৮ এ দুর্ঘটনার কবলে দুটি গাড়ি। রবিবার রাতে ভয়ঙ্কর ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। আশঙ্কাজনক হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪ জন।
জানা গিয়েছে, আহমেদাবাদ ভাদোদারা জাতীয় সড়ক-৮ এ দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আহতদের দ্রুত সিভিল হাসপাতালে পাঠানো হয়।
নাদিয়াদের দমকল বিভাগের সুপারেন্টেন্ডেড জানিয়েছেন, “৫ জনের মৃত্যু হয়েছে, অন্য চারজন মারাত্মক আহত। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।”
সূত্র মারফৎ খবর, দুর্ঘটনার খবর পেয়েই তিনটি অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড টিম এবং খেদা পুলিশ অকুতস্থলে পৌঁছায়। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ প্রত্যেকেই আহমেদাবাদের বাসিন্দা।ওভার স্পিডিং নাকি অন্য কোনও কারণ, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে রবিবার সকাল ৭টা নাগাদ আরেকটি দুর্ঘটনা ঘটেছে দিঘা মোহনার কোস্টাল থানার মোহনা এলাকায়। দিঘার মোহনায় ঘুরতে যাওয়ার পথে পর্যটকদের গাড়ির সঙ্গে মাছ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে জখম হন ৫ পর্যটক। রবিবার সকালে দিঘা থেকে দিঘা মোহনাতে বেড়াতে যাচ্ছিলেন ওই ৫জন পর্যটক।
The post ন্যাশনাল হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৫, আশঙ্কাজনক একাধিক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CwFPqH