নয়াদিল্লি: লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত ও চিনা বাহিনীর মধ্যে এখনও জারি রয়েছে চাপা উত্তেজনা। অন্যদিকে ভারত-পাক সীমান্ত জম্মু কাশ্মীরের অবস্থাও ঘুরে ফিরে সেই একই। এসবের মধ্যেই আগামী মাসে রাশিয়াতে একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চলেছে ভারত, চিন ও পাকিস্তান।
ভারতীয় সেনাবাহিনীর পদাতিক বাহিনীর কিছু সেনা, আর্টিলারি, সাঁজোয়া গাড়ির সঙ্গে প্রায় ১৮০ জন সেনা এই যৌথ সামরিক মহড়ায় অংশ নেবেন। এছাড়াও এই মহড়ায় থাকবে ভারতীয় বায়ুসেনাও। পরের মাসের এই মহড়ায় রাশিয়া সহ মোট ১৯ টি কাউন্টি দেশ অন্তর্ভুক্ত থাকবে। এই মহড়ায় মোট সেনা থাকবে ১২,৫০০-র বেশি।
সূত্রের খবর, এই সামরিক মহড়ার জন্য একটি সেনাদল ও নৌবাহিনীর তিনটি জাহাজ পাঠাচ্ছে। লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে তিন মাসেরও বেশি সময় ধরে চাপা উত্তেজনা রয়েছে। বহু স্তরের আলোচনার পরেও উত্তেজনা হ্রাস পায়নি। এমতাবস্থায় এই যৌথ সামরিক মহড়া আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
উল্লেখ্য, ১৫ জুন গালওয়ান উপত্যকায় মুখোমুখি সংঘর্ষ হয়েছিল চিন ও ভারতের। উভয় বাহিনীর সেনারা হাতাহাতিতে জড়ায়। বহু ভারতীয় সেনা শহিদ হন, যদিও চিন তাঁর নিহত সৈন্যদের সংখ্যা জনসমক্ষে প্রকাশ করেনি।
ভারত, চিন, পাকিস্তান, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান ছাড়াও আরও ১১ টি দেশ এই মহড়ায় অংশ নেবে। আপাতত নির্ধারিত দিন হিসেবে জানা গিয়েছে, ১৫ থেকে ২৬ সেপ্টেম্বর অবধি এই মহড়া চলবে।
The post সীমান্তে চাপা উত্তেজনার মধ্যেই চিন-পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়ায় ভারতীয় সেনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YNjWLZ