উচ্চ রক্তচাপের ওষুধ ঝুঁকি কমাচ্ছে করোনা মৃত্যুর : সমীক্ষা

লন্ডন : কয়েক লক্ষ মানুষ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ খান। তাঁদের জন্য সুখবর। সমীক্ষা বলছে, তাদের করোনায় মৃত্যু হওয়ার আশঙ্কা কম। গবেষকরা দেখেছেন, করোনা আক্রান্ত যে সব রোগী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ খেতেন, তাঁদের ৩৩ শতাংশের প্রাণ বেঁচেছে এই ওষুধের কারণে। শুধু তাই নয়, আইসিইউতে ভর্তি হওয়ার হাত থেকেও বেঁচেছেন তাঁরা।

ব্রিটেনের প্রায় ৬০ লক্ষ মানুষ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অ্যাজিওটেনসিন কনভার্টিং এনজাইম ও অ্যাজিওটেনসিন রিসিপটার ব্লকারস নামে দুটো ওষুধ খান। এই ওষুধ হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবহৃত হয়। সমীক্ষা বলছে, যাঁরা এই ওষুধ খাচ্ছেন, তাঁদের করোনায় মৃত্যু হওয়ার ঝুঁকি প্রায় এক তৃতীয়াংশ কম।

ইস্ট অ্যাঙ্গিলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই সমীক্ষা করে দেখেছেন। হাসপাতালে ভর্তি ২৮,৮৭২ জন রোগির ওপর এই গবেষণা চালিয়েছেন তাঁরা। এই রোগিদের মধ্যে এক তৃতীয়াংশ রোগিই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে অ্যাজিওটেনসিন কনভার্টিং এনজাইম ও অ্যাজিওটেনসিন রিসিপটার ব্লকারস ওষুধ খান। চিকিৎসকরা বলছেন যাঁরা এই ওষুধ খাচ্ছেন, তাঁরা দ্রুত সুস্থ হচ্ছেন বা তাঁদের মধ্যে সুস্থ হওয়ার হার বেশি।

গবেষকরা বলছেন এই রোগিদের ভেন্টিলেটর বা আইসিইউ-র সাহায্য নিতে হয়নি। সাধারণ ওষুধেই করোনা থেকে সুস্থ হচ্ছেন তাঁরা। অ্যাজিওটেনসিন কনভার্টিং এনজাইম ও অ্যাজিওটেনসিন রিসিপটার ব্লকারস এই ওষুধ দুটি একদিকে যেমন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, তেমনই অ্যাজিওটেনসিন কনভার্টিং এনজাইম ২-এর পরিমাণ বাড়ায়। যা রোগির কোষগুলির দেওয়ালে থাকে।

এছাড়াও এই ওষুধ ডায়াবেটিস ও কিডনির নান রোগও প্রতিহত করে বলে জানাচ্ছেন গবেষকরা। এতদিন বলা হয়েছিল যাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এছাড়াও বলা হয়েছিল করোনা আক্রান্ত অবস্থায় রক্তচাপের ওষুধ খেলে শারীরিক জটিলতা আরও বাড়তে পারে। কিন্তু এই সমীক্ষা সেই ধারণা ভুল প্রমাণ করল। গবেষকরা বলছেন উচ্চ রক্তচাপের ওষুধ খেয়ে কোনও করোনা আক্রান্তে রোগির মধ্যে নতুন করে জটিলতা তৈরি হয়নি। বরং তা কমেছে।

The post উচ্চ রক্তচাপের ওষুধ ঝুঁকি কমাচ্ছে করোনা মৃত্যুর : সমীক্ষা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32keAbX
إرسال تعليق (0)
أحدث أقدم