উত্তরে স্বস্তি কম বৃষ্টিতেই, পরে বাড়তে পারে বৃষ্টি

স্টাফ রিপোর্টার , কলকাতা : উত্তরবঙ্গেও অল্প বিস্তর বৃষ্টি চলছে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিসের বৃষ্টি পরিমাপক যন্ত্র। তবে দক্ষিণবঙ্গে যেমন সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। উত্তরে আপাতত তেমনটা হচ্ছে না। একে সবমিলিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিও বলা যেতে পারে। আর এমন বৃষ্টিই আজ হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ওই সমস্ত জেলার জন্য আপাতত কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিঙে ১৮.৬ মিলিমিটার, কালিম্পঙে ৬৪.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মোটের উপর ভালো বৃষ্টি হয়েছে পাহাড়ে তা বলা যেতেই পারে। এবার যত উত্তরের সমতলের দিকে এগোনো গিয়েছে দেখা যাচ্ছে বৃষ্টিহীন আবহাওয়া। মালদহে মাত্র ০.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি , বালুরঘাটে বৃষ্টির খবর নেই। এই সমস্ত জেলায় বৃষ্টির ঝুলি আপাতত শূন্য। এই বর্ষার মরসুমের শুরু থেকে বৃষ্টি কার্যত ভুগিয়েছে উত্ত্রবঙ্গকে।

টানা বৃষ্টি হয়েছে সেখানে প্রায় টানা মাস দেড়েক ধরে তাও ভারী বৃষ্টি। মাঝেই মাঝেই অতি ভারী বৃষ্টি। কখনও পাহাড়ের বৃষ্টির জল সোজা উত্তরের সমতল অঞ্চলের অলিগলি ভাসিয়ে দিয়েছে। সেদিক থেকে দেখলে আপাতত এমন কম বৃষ্টিতে উত্তরবঙ্গের মানুষের কোনও চিন্তা বাড়াচ্ছে না। উলটে স্বস্তিতে রাখছে তা বলা যেতেই পারে। কিন্তু এমন বৃষ্টিহীন স্বস্তি খুব বেশি সময় থাকবে না। ফের দিন দুয়েক বেশি বৃষ্টি হতে পারে বলে খবর মিলেছে হাওয়া অফিস সূত্রে।

এদিকে বহু ‘রুখা শুখা’ থাকার পর ভাদ্রের প্রায় প্রথম থেকেই দক্ষিণবঙ্গের বৃষ্টির ভরপাই করতে নেমে পড়েছে প্রকৃতি। টানা বৃষ্টি চলছে। এক দিনের বিরতি নিচ্ছে। আবার বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতি আজ বৃহস্পতিবারেও চলবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এদিন সকাল পর্যন্ত, আসানসোলে ১২.৮ মিলিমিটার, বর্ধমানে ১৮.৪ মিলিমিটার, ক্যানিংয়ে ৫২.২ মিলিমিটার, ডায়মন্ড হারবারে ৬৭.২ মিলিমিটার, দিঘায় ১১.৫ মিলিমিটার, হলদিয়ায় ৩৮.৭ মিলিমিটার, মেদিনীপুরে ১২.৪ মিলিমিটার, শ্রীনিকেতনে মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রাজ্যের পশ্চিমের চার জেলায় অতিভারী বৃষ্টির সর্তকতা। সমুদ্র উপকূলের জেলায় ঝড়ো হাওয়ার সর্তকতা দেওয়া হয়েছে আগেই। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এদিন বিকেল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে আগামী চার দিন ধরে। এর প্রভাবে ওড়িশা ও ছত্তিসগড়েও প্রবল বৃষ্টির সর্তকতা। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ এবং রাজস্থানেও

The post উত্তরে স্বস্তি কম বৃষ্টিতেই, পরে বাড়তে পারে বৃষ্টি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3b7jeOn
إرسال تعليق (0)
أحدث أقدم