করোনা রোগী কলকাতা মেডিক্যাল কলেজের ওয়ার্ড থেকে বেরিয়ে আসল বাইরে

কলকাতা: কিছু দিন আগে কলকাতা মেডিক্যাল কলেজে ট্রলি থেকে রাস্তায় আছড়ে পড়েছিল করোনা আক্রান্ত মৃতদেহ৷ এবার ওই হাসপাতালের গ্রিন বিল্ডিংয়ের ৬ তলার করোনা ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে আসল চিকিৎসাধীন করোনা রোগী৷ এই ঘটনায় হাসপাতলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷

জানা গিয়েছে,বছর ৬৫-র একজন নিমতার বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন৷ তাকে হাসপাতালের গ্রিন বিল্ডিংয়ে ৬ তলার করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা চলছিল৷

অভিযোগ,শুক্রবার সকালে ৬ তলার ওই করোনা ওয়ার্ড থেকে বিল্ডিং এর বাইরে বেরিয়ে আসেন৷ নিরাপত্তারক্ষীদের সামনে দিয়েই তিনি কিভাবে বাইরে বেরিয়ে আসলেন,তা নিয়ে প্রশ্ন উঠেছে৷

ওই করোনা রোগীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁর মনে হচ্ছিল হাসপাতালে সঠিক চিকিৎসা হচ্ছে না৷ তাই বাড়ি চলে যাওয়ার জন্যই বেরিয়ে আসেন৷ পরে অবশ্য তাকে বুঝিয়ে ফের ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়৷

এর আগেও কলকাতা মেডিক্যাল কলেজে ট্রলি থেকে রাস্তায় আছড়ে পড়েছিল করোনা আক্রান্ত মৃতদেহ৷

তখন জানা গিয়েছিল, একদিন দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্রীন বিল্ডিং থেকে মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল করোনা আক্রান্ত মৃতদেহ৷ সেই সময় ট্রলি থেকে রাস্তায় আছড়ে পড়ে ওই মৃতদেহ৷ যদিও মাটি থেকে ফের তুলে ট্রলি করে মর্গে নিয়ে যাওয়া হয়৷ তখনও প্রশ্ন উঠেছিল, করোনা আক্রান্ত মৃতদেহ কেন ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল৷

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, ট্রলিতে চাপিয়ে করোনা আক্রান্ত মৃতদেহ নিয়ে যাওয়ার কথা নয়৷ কারণ মর্গে নিয়ে যাওয়ার জন্যে বরাদ্দ রয়েছে একটি শববাহী গাড়ি। করোনা আক্রান্ত কেউ মারা গেলে সেই গাড়িতে করেই মৃতদেহ নিয়ে যাওয়ার কথা৷ ঠিক কি ঘটেছিল তার জন্য ঘটনার তদন্ত করা হবে৷ অভিযোগ প্রমাণিত হলে শাস্তির কথাও জানানো হয়েছে।

অভিযোগ,একজন চুক্তিভিত্তিক কর্মী ট্রলিতে চাপিয়ে করোনা আক্রান্ত ওই মৃতদেহ নিয়ে যাচ্ছিল৷ সেই সময় ট্রলি থেকে রাস্তায় আছড়ে পড়ে মৃতদেহ৷ তারপর সেখান থেকে তুলে নেওয়া হয়৷

আরও জানা গিয়েছিল,সুপারের অফিসের ঠিক মুখে যে রাস্তায় প্রতি মুহূর্তে যাতায়াত করছেন করোনা আক্রান্ত রোগীদের আত্মীয়রা, অন্যান্য অফিশিয়াল লোকজন, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা, অবাক কাণ্ড যে সেটি কোনওভাবে তারপর আর স্যানিটাইজও করা হয়নি৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, ওই এলাকা স্যানিটাইজ করার কথা৷

The post করোনা রোগী কলকাতা মেডিক্যাল কলেজের ওয়ার্ড থেকে বেরিয়ে আসল বাইরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EdDS3e
إرسال تعليق (0)
أحدث أقدم