জলের দামে বাজারে আসছে নতুন ‘সাথী’ স্কুটি, থাকছে ওয়ারেন্টিও

নয়াদিল্লি: করোনাকালীন সময়ে ভিড়ে ঠাসা বাসে চেপে অফিস যেতে বা নিজের গন্তব্যে যেতে সাহস পাচ্ছেন মা অনেকেই। এহেন অবস্থায় সবাই ঝুঁকছে দু’চাকার যানের দিকে। আর ঠিক এহেন পরিস্থিতিতে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে দারুণ দু’চাকার গাড়ি আনল টেকো ইলেক্ট্রা।

টেকো ইলেক্ট্রা নিয়ে এসেছে নতুন বৈদ্যুতিক স্কুটার। নতুন এই যানের নাম রাখা হয়েছে ‘সাথী’। পুণেতে মাত্র ৫৭ হাজার ৬৯৭ টাকায় এই গাড়ি অন রোড পাবেন সাধারণ মানুষ। স্কুটি কোম্পানিটি জানিয়েছে, অক্টোবর থেকেই সাধারণ মানুষের হাতে চলে আসবে এই স্কুটি।

এই ই-স্কুটিতে থাকছে একটি ৪৮ ভোল্টের 26Ah লিথিয়াম-আয়ন ব্যাটারি। যা ৩ থেকে ৪ ঘন্টাতেই চার্জ হয়ে যাবে এবং একবার চার্জদিলে এটি যেতে পারবে ৬০ থেকে ৭০ কিলোমিটার।

কোম্পানি জানিয়েছে, এই দু’চাকার গাড়ির জন্য বুকিং করতে নিকটস্থ ডিলারের সঙ্গে যোগাযোগ করতে হবে। চলতি বছরের মার্চেই এই কোম্পানি পুণতে নিজেদের ৬২ তম ডিলারশিপ খুলেছে।

আরও পড়ুন – ফের ‘দাদাগিরি’ চিনের, কৈলাশ পর্বতের কাছেই বসানো হচ্ছে মিসাইল

টেকো ইলেক্ট্রা-র ম্যানেজিং ডাইরেক্টর প্রকাশ ভূত্রা জানিয়েছেন, অন্য জ্বালানীর গাড়ির থেকে টেকো ইলেক্ট্রা স্কুটারগুলির দাম অনেক কম। পাশাপাশি এটি ক্রেতার হয়ে প্রচুর টাকা সঞ্চয়ও করে। তিনি জানান, এই স্কুটারের গ্রাহকেরা কেবলমাত্র জ্বালানীর খরচের হিসেবেই বছরে ২৫,০০০ টাকার বেশি জমাতে পারবেন।

আপাতত জানা গিয়েছে, এই স্কুটারটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা ১৭২০ মিমি x ৬২০ মিমি x ১০৫০ মিমি। সঙ্গে স্কুটারের চার্জারের দেড় বছরের ওয়ারেন্টিও দিচ্ছে কোম্পানি।

The post জলের দামে বাজারে আসছে নতুন ‘সাথী’ স্কুটি, থাকছে ওয়ারেন্টিও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Ego0go
إرسال تعليق (0)
أحدث أقدم